শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

টানা তৃতীয় হার, বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়

- Advertisement -
Single page 1st Paragraph

শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া পর এবার নিউজিল্যান্ডের কাছে হেরে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের। আগের দুই ম্যাচে লড়াই করলেও নিউজিল্যান্ডে বিপক্ষে অসহায় আত্মসমর্পন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। কিউই মেয়েদের কাছে ৭১ রানে বড় ব্যবধানে হেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) কেপটাউনে ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ১৯০ রানের টার্গেট দেয় বাংলাদেশকে। জবাবে ব্যাট করতে নেমে জ্যোতির দল ৮ ইউকেট হারিয়ে রান তোলে ১১৮।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে এদিন শুরুতে এক চার ও এক ছক্কার মারে ওপেনার শামীমা সুলতানা আশা দেখালেও তৃতীয় ওভার থেকেই পথ হারায় বাংলাদেশ। শামীমা ১১ বলে ১৪ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েন। পর পর বিদায় নে সোবানা মোস্তারি (৪) ও নিগার সুলতানা জ্যোতি (৮)।

দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ। পরে মুরশিদা খাতুনের ৩০ ও স্বর্ণা আক্তারের ৩১ রানের ইনিংস ছাড়া আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি। হান্নাহ রো ও ইডেন কার্সনদের বোলিং তোপে শেষ পর্যন্ত টাইগ্রেসদের ইনিংস থামে ১১৮ রানে।

এর আগে, টসে জিতে ব্যাটিয়ে নেমে বার্নাডিন ও সুজির ওপেনিং জুটিতে ৭৭ রান তোলে নিউজিল্যান্ড। এরপর বার্নাডিন ২৫ বলে ৪৪ করে আউট হন। তবে দলের হয়ে সর্বোচ্চ ৬১ বলে ৭টি চার ও ১ ছক্কায় ৮১ রান করেন সুজি। আর ২০ বলে ৭ চারে ম্যাডি গ্রিন ভেগায়র করেন ৪৪ রান। তাতে নির্ধারিত ওভার শেষে মাত্র ৩ উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে ১৮৯ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে ফাহিমা খাতুন দুটি এবং স্বর্ণা আক্তার একটি উইকেট নেন। অন্যদিকে, কিউই বোলারদের মধ্যে ইডেন কারসন ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন। এ ছাড়া হান্না রো ১৫ রানে ২টি উইকেট নেন।

টানা তিন হারে এক ম্যাচ হাতে থাকতেই আসর থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। নিয়মরক্ষার ম্যাচে আগামী মঙ্গলবার জ্যোতিদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...