বুধবার, ২১ অক্টোবর ২০২৬

রেলের টিকিটের সঙ্গে এনআইডির তথ্য গড়মিল হলে জরিমানা

- Advertisement -
Single page 1st Paragraph

রেলের টিকিটের সঙ্গে এনআইডির তথ্য না মিললে জরিমানা গুনতে হবে যাত্রীকে।

একজনের টিকিট যেন অন্য যাত্রী ব্যবহার করতে না পারে সেজন্য এই ব্যবস্থা।এখন থেকে জাতীয় পরিচয় পত্রের (এনআইডি) মাধ্যমে রেলওয়ের টিকিট কাটতে হবে। এছাড়া, টিকিট বহনকারী যাত্রীর সঙ্গে তার এনআইডি না মিললে বিনা টিকিটে যাতায়াত করছেন বলে অভিযুক্ত করে জরিমানা করা হবে। আগামী ১ মার্চ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর ‘রেল ভবনে’ রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

রেলমন্ত্রী বলেন, টিকিট কালোবাজারী ও বিনা টিকেটে ভ্রমণ বন্ধ করতে বাংলাদেশ রেলওয়ে টিকিটিং ব্যবস্থায় তিনটি সেবা অন্তর্ভুক্ত করতে যাচ্ছে। ১ মার্চ থেকে যা কার্যকর হবে। এই তিনটি সেবা হলো (১) এনআইডি যাচাইয়ের মাধ্যমে রেলওয়ের আন্তঃনগর ট্রেনের টিকিটিং ব্যবস্থা (২) পস (Point of Sales) মেশিনের প্রবর্তন এবং (৩) অনলাইনের মাধ্যমে কেনা টিকিট অনলাইনে ফেরতের ব্যবস্থা করা।

টিকেট কাটতে যে নিয়ম মানতে হবে:

১) ১২-১৮ বছর বয়সী যাত্রীদের মা-বাবার এনআইডি দিয়ে টিকিট কাটতে হবে।

২। বিদেশিরা পাসপোর্ট নম্বর দিয়ে ও পাসপোর্টের ছবি আপলোড করার মাধ্যমে নিবন্ধন করবেন।

৩। সফলভাবে এনআইডি, পাসপোর্ট, জন্মনিবন্ধন যাচাই পূর্বক নিবন্ধন ছাড়া কোনো যাত্রী আন্তঃনগর ট্রেনের টিকিট কিনতে পারবেন না।

৪। ভ্রমণকালে প্রত্যেক যাত্রীকে অবশ্যই নিজস্ব এনআইডি বা জন্মনিবন্ধন সনদের ফটোকপি অথবা পাসপোর্ট বা ছবি সম্বলিত আইডি কার্ড সঙ্গে রাখতে হবে।

এর ফলে পরিচয়পত্রের সঙ্গে টিকিটের উপরে মুদ্রিত যাত্রীর তথ্য না মিললে তাকে বিনা টিকিট ভ্রমণের দায়ে অভিযুক্ত করা হবে।

তারপর বাংলাদেশ রেলওয়ের প্রচলিত আইন অনুযায়ী টিটিইরা বিনা টিকিটের যাত্রীদের জরিমানা করতে পারবেন। একই সঙ্গে যাত্রীরা অনলাইনের মাধ্যমে টিকিট ফের দিতে পারবেন ঘরে বসেই।

এক্ষেত্রে একজন যাত্রীকে রেল সেবা অ্যাপ বা রেলওয়ের টিকিটিং ওয়েব পোর্টালে ঢুকে নিজস্ব আইডি দিয়ে টিকিট রিফান্ড অপশনে গিয়ে এ সংক্রান্ত তথ্যাদি দিতে হবে। পরবর্তীতে রেলওয়ের টিকিটিং সিস্টেম থেকে তথ্যাদি যাচাই করে তথ্য সঠিক পাওয়া গেলে যাত্রীদের আন্তঃনগর ট্রেনের টিকিট ফেরত দেওয়া হবে।

এই বিভাগের সব খবর

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী সব...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত সোয়া ৮টাার দিকে রহমতগঞ্জ জেএম সেন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন...

সর্বশেষ

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন...

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও...

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের...

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...