বুধবার, ৫ আগস্ট ২০২৬

মার্কিন নাগরিকদের অবিলম্বে রাশিয়া ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের

- Advertisement -
Single page 1st Paragraph

ইউক্রেনের যুদ্ধ এবং রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থা কতৃক নির্বিচারে গ্রেপ্তার বা হয়রানির ঝুঁকি এড়াতে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের অবিলম্বে রাশিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে।

সোমবার মস্কোতে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিবৃতিতে বলেছে, রাশিয়ায় বসবাসকারী বা ভ্রমণকারী মার্কিন নাগরিকদের অবিলম্বে চলে যাওয়া উচিত। অন্যায়ভাবে আটক হওয়ার ঝুঁকির কারণে সতর্কতা বৃদ্ধি করা হয়েছে। নতুন করে কাউকে রাশিয়া ভ্রমণে না আসার বিষয়েও সর্তক করেছে দূতাবাস।

যুক্তরাষ্ট্র বারবার তার নাগরিকদের রাশিয়া ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি আংশিক সেনাসমাবেশের নির্দেশ দেয়ার পরে গত সেপ্টেম্বরে এই জাতীয় সর্বজনীন সতর্কতা জারি করেছিল যুক্তরাষ্ট্র।

মার্কিন দূতাবাস বলেছে, রাশিয়ার নিরাপত্তা পরিষেবাগুলো মিথ্যা অভিযোগে মার্কিন নাগরিকদের গ্রেপ্তার করেছে। আটক ও হয়রানির জন্য রাশিয়ায় মার্কিন নাগরিকদের চিহ্নিত করেছে এবং গোপন বিচারে বা বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন ছাড়াই তাদের দোষী সাব্যস্ত করেছে।

দূতাবাস আরও বলেছে, রাশিয়ান কর্তৃপক্ষ নির্বিচারে মার্কিন নাগরিক ধর্মীয় কর্মীদের বিরুদ্ধে স্থানীয় আইন প্রয়োগ করে এবং ধর্মীয় কার্যকলাপে জড়িত মার্কিন নাগরিকদের বিরুদ্ধে সন্দেহজনক অপরাধ তদন্ত শুরু করেছে।

উল্লেখ্য, গত মাসে রাশিয়ায় গুপ্তচরবৃত্তির সন্দেহে একজন মার্কিন নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা চালু করেছে দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি)। এরপরই এই নির্দেশ দেয় হল।

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই স্মৃতি জাদুঘর শুধু একটি স্থাপনা নয়, এটি বাংলাদেশের ইতিহাসের একটি নতুন অধ্যায়ের সূচনা। আজ সকালে...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...

কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধে সভা

চট্টগ্রামের কর্ণফুলীতে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।...