শনিবার, ১১ জুলাই ২০২৬

মাদকের মামলায় রোহিঙ্গা মহিলার যাবজ্জীবন কারাদণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

নগরের বাকলিয়া থানার একটি মাদক মামলায় মোছাম্মৎ নূর তাজ (২৮) নামে এক রোহিঙ্গা মহিলাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১২ ফেব্রুয়ারি) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।
রায়ের সময় আদালতে আসামি অনুপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পিপি আবু জাফর।

সাজাপ্রাপ্ত আসামি কক্সবাজারের উখিয়া থানার বালুখালী ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মো.ইদ্রিসের স্ত্রী মোছাম্মৎ নূর তাজ। তিনি মিয়ানমারের নাগরিক।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ২৮ ডিসেম্বর নগরের বাকলিয়া থানার মীর ফিলিং স্টেশনের সামনে এস আলম বাস থেকে নূর তাজ ও এক শিশুকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় নূর তাজ থেকে ৬ হাজার ও শিশুটি থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তৎকালীন পরিদর্শক তপন কান্তি শর্মা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। ২০১৯ সালের ৭ ফেব্রুয়ারি মামলার অভিযোগপত্র জমা দেন। অভিযোগ পত্রে একজন শিশু থাকায় শিশুটির বিচার চলছে শিশু আদালতে। ২০২২ সালের ৫ জানুয়ারি আসামি নূর তাজের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন করা হয়। এই মামলায় আদালত ৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

আদালত সূত্রে জানা গেছে মাদকের মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত মিয়ানমারের নাগরিক নূর তাজকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন। নূর তাজ জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...