শনিবার, ২৭ জুন ২০২৬

খায়রুল কবির খোকনের বিরুদ্ধে ছাত্রদল কর্মীদের গুলি করার অভিযোগ

- Advertisement -
Single page 1st Paragraph

নরসিংদী জেলা ছাত্রদলের কয়েক জন বাদ পড়া কর্মীকে লক্ষ্য করে বিএনপি নেতা খায়রুল কবির খোকন গুলি করেছেন বলে অভিযোগ উঠেছে।

শনিবার সন্ধ্যায় জেলা প্রেস ক্লাবে এ ব্যাপারে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়। নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রদলের কর্মী মাইদুল নেহাল লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা-সিলেট মহাসড়কে শিবপুর উপজেলার ইটাখোলা এলাকায় গ্রামীণ হোটেলের সামনে ‘গুলিবর্ষণের’ এ ঘটনা ঘটে। এসময় পাঁচজন কর্মী আহত হন। আহতরা হলেন- পদবঞ্চিত ছাত্রদল কর্মী শুভ, সোহাগ, মাইনুল, ফাহিম ও মাহিম। তাদের মধ্যে তিনজন ব্যান্ডেজ বাঁধা অবস্থায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা খায়রুল কবির খোকন মোবাইল ফোনে সাংবাদিকদের বলেন, ‘আমি খুবই ব্যস্ত, এখন কথা বলতে পারব না।’

সংবাদ সম্মেলনে গুলিবর্ষণের অভিযোগ করে ঘটনার বর্ণনা দিয়ে মাইদুল মিহাল বলেন, ‘শনিবার সকাল ১১টায় রায়পুরা উপজেলা বিএনপির সভাপতি এ কে নেছার উদ্দিনের জানাজায় অংশ নেওয়ার জন্য আমরা নরসিংদী জেলা ছাত্রদলের আট-দশ জন নেতাকর্মী গাড়ি নিয়ে যাচ্ছিলাম। ইটাখোলা মোড়ের কাছে গাড়ির গ্যাসের প্রয়োজন হলে আমরা থামাই। পথের মধ্যে ৪০-৫০ সশস্ত্র সন্ত্রাসী আমাদের ওপর হামলা করে। আমরা গাড়ি থেকে নেমে প্রতিহত করার জন্য যাচ্ছি। এ অবস্থায় বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন ভাই আমাদের ওপর গুলিবর্ষণ করেন।’

তিনি বলেন, ‘আমরা নির্যাতন সহ্য করে ছাত্রদল করছি। তিনি জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে আমাদের আগলে রাখার কথা। কিন্তু তিনি নিজেই আমাদের ওপর গুলি চালিয়েছেন। এর চেয়ে দুঃখের বিষয় আর কী আছে।’

এ ঘটনায় আহত ফাহিম ও মাহিম বিএনপি নেতা খোকনসহ কয়েকজনের বিরুদ্ধে শিবপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান শিবপুর থানার ওসি ফিরোজ তালুকদার। তিনি জানান, এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২৬ জানুয়ারি রাতে খায়রুল কবির খোকনের জেলা শহরের চিনিশপুর এলাকার বাসভবনে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

উল্লেখ্য, গত ২৬ জানুয়ারি সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি ও মেহেদী হাসান রিফাতকে সাধারণ সম্পাদক করে নরসিংদী জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। এরপরই পদবঞ্চিত নেতারা খায়রুল কবীর খোকনের বিরুদ্ধে বিক্ষোভ করেন

 

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...