সীতাকুণ্ডের ফৌজদারহাট বন্দর সংযোগ সড়কে গড়ে তোলা ডিসি ফ্লাওয়ার পার্কে ৯ দিন ব্যাপী ফুল উৎসবের উদ্বোধনী দিনে হাজারো ফুল প্রেমিকদের আগমনে মুখরিত হয়ে উঠে। শুক্রবার বিকালে উদ্বোধন হলেও সকাল থেকেই হাজারো বিভিন্ন বয়সী শিশু-কিশোর, যুবক-যুবতী, আবাল বৃদ্ধ পার্কে ভীড় করেন। একে ছুটির দিন তার উপর প্রথমবারের মতো ফুল উৎসব দেখতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে ফুল প্রেমিরা ছুটে আসেন। চট্টগ্রামের এই প্রথম দৃষ্টিনন্দন বাহারী ফুল উৎসবে হাজারো ফুল স্থান পায়। বিশেষ করে বাহারী ফুল, বৃক্ষ, লতা-গুল্মের অপার সৌন্দর্যের ভিড়ে মূল আকর্ষণ থাকে টিউলিপ ফুলের দিকে। চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যেগে সীতাকুণ্ড উপজেলা ফৌজদার হাট এলাকার অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধার করা (সাবেক শুকতারা পার্কে) ১৯৪ একর খাস জায়গায় গড়ে উঠে এ দৃষ্টিনন্দন ডিসি পার্ক। ১০ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া ফুল উৎসব চলবে ১৮ ফেব্রুয়ারী পর্যন্ত। ফুল উৎসব ছাড়াও
এখানে থাকবে কায়াকিং, ঘুড়ি উৎসব, বড়শি দিয়ে মাছ ধরার সুব্যবস্থা ও শিশুদের জন্য কিডস জোন। ফুল উৎসবে নারী- পুরুষ, শিশু-কিশোর, যুব-বৃদ্ধ সকল বয়সী ও শ্রেণির পেশার মানুষের চিত্ত বিনোদনের উদ্দেশ্যে সাজানো হয়ে পুরো এলাকা।
