রবিবার, ১ নভেম্বর ২০২৬

ক্ষেপণাস্ত্র নেকলেস পরেন কিমের স্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ংয়ে বুধবার রাতে সামরিক কুচকাওয়াজে কিমের পারমাণবিক অস্ত্রাগারের নতুন হার্ডওয়্যার বৈশিষ্ট্যযুক্ত ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। এই আয়োজনে অংশ নেন কিমের স্ত্রী রি সোল-জুও। পরে ভোজসভায় অংশ নেওয়ার সময় দেখা যায়, তার গলায় ঝুলছে ক্ষেপণাস্ত্র নেকলেস!

অনেকের নজরে পড়ে কিমের স্ত্রীর গলার ক্ষেপণাস্ত্র নেকলেসটি। কিম জং উন ২০১২ সালে রি সোল-জুকে বিয়ে করেন।

এসময় আরও একটি বিষয় নজর কাড়ে সবার। কিম জং-উন ও তার অল্পবয়সী কন্যা কিম জু এ, একটি বিশাল সামরিক কুচকাওয়াজে মূল মঞ্চে উঠেছিলেন। দেশের সামরিক কর্মকর্তাদের সঙ্গে ছবিও তুলেছেন ১০ বছর বয়সী কিমের এই কন্যা। ভবিষ্যতের নেতা হিসেবে কিমের কন্যাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, এমনটির ইঙ্গিত মিলছে।

এদিকে, বিশেষজ্ঞরা মনে করছেন, তার এই অস্ত্র প্রদর্শন সম্ভবত একটি নতুন নিরেট-জ্বালানি সম্পন্ন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা তিনি আগামীতে পরীক্ষা করতে পারেন তিনি।

২০১১ সালের ১৯ ডিসেম্বর উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে কিম জং উনের বাবা কিম জং ইলের মৃত্যুর খবর ঘোষণা করা হয়। মৃত্যুকালে কিম জং ইলের বয়স হয়েছিল ৬৯ বছর। এরপর বাবা কিম জং ইলের অন্ত্যেষ্টিক্রিয়ার পর ২৮ ডিসেম্বর নিজেকে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করেন কিম জং উন। এরপর তাকে আর পেছনে তাকাতে হয়নি। দেশকে বিশ্বের কাছে পারমানবিক দিক দিয়ে ক্ষমতাধর প্রমাণ করেছেন কিম।

২০২২ সালে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন অন্য যে কোনো বছরের চেয়ে বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছেন। তিনি মার্কিন-চালিত ইন্টারসেপ্টর এড়াতে ডিজাইন করা রকেট পরীক্ষাও করেছেন।

পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে উত্তর কোরিয়া। এসব কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ধারাবাহিকভাবে বিধিনিষেধ বাড়িয়েছে। কিন্তু সব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...