বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬

শুধু সংবাদ পরিবেশনই নয়, দেশ ও সমাজ গঠনেও পত্রিকা ভূমিকা রাখতে পারে : তথ্যমন্ত্রী

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শুধু সংবাদ পরিবেশনই নয়, দেশ ও সমাজ গঠনেও পত্রিকা ভূমিকা রাখতে পারে।
তিনি বলেন, ‘একটি পত্রিকায় শুধুমাত্র সংবাদ পরিবেশন নয়, পাশাপাশি যদি বিশ্লেষণধর্মী লেখা প্রকাশিত হয় এবং নানা বিষয়ের উপর ফিচার প্রকাশিত হয় তাহলে সেই পত্রিকা দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে।’
মন্ত্রী আজ বিকালে চট্টগ্রামের নাসিরাবাদে দৈনিক পূর্বকোণ পত্রিকার কার্যালয়ে দৈনিকটির ৩৮ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ‘চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ ৩৭ বছর ধরে এ চেষ্টা করছে। আশা করবো ভবিষ্যতের পথ চলায় পূর্বকোণ সেই প্রচেষ্টাকে আরো জোরদার করবে।’
‘দৈনিক পূর্বকোণ ৩৭ বছর ধরে পাঠকপ্রিয়তা ধরে রেখে জনপ্রিয়তার সাথে প্রকাশিত হচ্ছে, প্রকাশনায় কখনো ছেদ পড়েনি’ উল্লেখ করে তিনি বলেন, ‘এভাবে একটি পত্রিকা সফলভাবে পরিচালনা করা চাট্টিখানি কথা নয়। পূর্বকোণকে শুধু আঞ্চলিকভাবে নয়, জাতীয়ভাবে দেখতে চাই।’
পত্র-পত্রিকার সঙ্গে বাল্যস্মৃতি স্মরণ করে ড. হাছান বলেন, ‘ছোটবেলায় কোন পত্রিকার ছোটদের পাতায় যখন আমার লেখা বা কবিতা ছাপা হতো, তা আমাকে কি রকম উদ্বেলিত করত এবং আমার আত্মবিশ্বাস কতটুকু বাড়িয়ে দিত সেটি ভাষায় প্রকাশ করবার মতো নয়। ছোটদের পাতায় লেখার সুযোগ আমার জীবন গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেজন্য পাতাটা প্রতি সপ্তাহে না পারলেও পাক্ষিক হলেও বের হওয়া প্রয়োজন।’
মন্ত্রী অনুষ্ঠানে দৈনিক পূর্বকোণের চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী ও সম্পাদক ডা. ম রমিজ উদ্দিন চৌধুরীকে সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পত্রিকার প্রয়াতজনদের মধ্যে পূর্বকোণের প্রতিষ্ঠাতা এবং বর্তমান চেয়ারম্যানের পিতা ইউসুফ চেীধুরী, তার ভাই স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী এবং প্রতিষ্ঠাতা সম্পাদক কে. জি. মোস্তফাকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন ড. হাছান মাহমুদ।

এই বিভাগের সব খবর

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণ এবং আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা বজায় রাখতে ঢাকা এবং আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ সকালে মোংলা বন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এ সমঝোতা...

সর্বশেষ

মোংলা বন্দরের আধুনিকায়নে ৪,০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রীর

মোংলা বন্দরের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি...

পোশাক কারখানার নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

পোশাক কারখানাসহ শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক...

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

মোংলায় বাংলাদেশ ও চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতার বিষয়ে...

চট্টগ্রাম বন্দরে নিলামে উঠছে ১২৬ টন আপেল-আদা

চট্টগ্রাম বন্দরে পড়ে থাকা পাঁচ কনটেইনার পচনশীল পণ্য নিলামে...

পোশাক শ্রমিকদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে সাধারণ শ্রমিকদের কোনো প্রকার উসকানি...

চট্টগ্রামে বর্জ্য ব্যবস্থাপনায় ১২০ কোটি টাকা অনুদানের প্রাথমিক আশ্বাস জাইকার

চট্টগ্রাম নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে প্রায় ১২০ কোটি টাকা...