সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশি আটক

- Advertisement -
Single page 1st Paragraph

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ডেনকিলে বেশ কয়েকটি নির্মাণাধীন সাইট থেকে ১০২ জন বাংলাদেশিসহ ৩০৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২১ জুন) ভোরে তাদের আটক করা হয়। তাদের মধ্যে ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ভারত ও মিয়ানমারের নাগরিকও আছে। খবর প্রকাশ করেছে মালয় মেইল ও দ্য স্টার।

দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে, আটককৃতদের মধ্যে সর্বোচ্চ ১৯৩ জন ইন্দোনেশিয়ার নাগরিক, বাংলাদেশি ১০২ জন, মিয়ানমারের ৯, ভিয়েতনামের ৪ এবং ভারতের ২ জন। এর মধ্যে ২৮০ জন পুরুষ ও ২৯ জন নারী। তারা সবাই ২০- ৫০ বছর বয়সী।

অভিযানের নেতৃত্ব দেয়া মালয়েশিয়া ইমিগ্রেশনের ডিজি ইন্দিরা খাইরুল জাইমি দাউদ বলেন, তার বিভাগ স্থানীয় জনগণের কাছ থেকে তথ্য পেয়েছে যে সেখানে এমন কিছু ব্যক্তি ছিলেন, যারা আন্দোলন নিয়ন্ত্রণ আদেশের (এমসিও) স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) লঙ্ঘন করেছেন।

ফলস্বরুপ, তারা ওই এলাকায় অভিযান চালায় এবং ৩০৯ জন অবৈধ অভিবাসীকে আটক করে। অভিযানে ইমিগ্রেশনের মোট ১৮৯ জন কর্মকর্তা অংশ নিয়েছেন। তাছাড়া সেখানে স্বাস্থ্যবিধি একেবারেই মানা হচ্ছিল না।

আমি অপারেশন টিম নিয়ে সেখানে পৌঁছে দেখতে পাই, তাদের বাসস্থান অনেক ঘন, নোংরা এবং পানি নিস্কাশনের সঠিক ব্যবস্থা নেই। তারা এটাও স্বীকার করেছে যে, একটি রুমে একসঙ্গে চার থেকে সাতজন লোক থাকতো, যোগ করেন ইন্দিরা খাইরুল জাইমি দাউদ।

তিনি জানান, আটককৃতদের সিমুনি ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। সেখানে তাদের করোনা পরীক্ষা করার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এই বিভাগের সব খবর

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের আর্থিক খাতকে আরও স্থিতিশীল করতে ১ হাজার ২৭৬ কোটি ৩০ লাখ...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায় ড্রোন রাখা নিষিদ্ধ করা হবে। এর মাধ্যমে শহরটিতে আগে থেকেই নিষিদ্ধ ড্রোন বিক্রির ওপর নিয়ন্ত্রণ...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

সর্বশেষ

আর্থিক খাতের নিরাপত্তা ও ব্যাংক সংস্কারে ১,২৭৬ কোটি টাকার প্রকল্প

খেলাপি ঋণ, সুশাসনের ঘাটতি ও পুরোনো প্রযুক্তি ব্যবস্থার মতো...

নিরাপত্তার কারণে বেইজিংয়ে ড্রোন রাখা নিষিদ্ধ হচ্ছে

চীনের রাজধানী বেইজিংয়ে আগামী নভেম্বর থেকে নতুন বিধিমালার আওতায়...

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...