বুধবার, ২১ অক্টোবর ২০২৬

এনবিআর আর নোয়াব বৈঠক সংবাদপত্রের সুরক্ষায় ৫ প্রস্তাব

- Advertisement -
Single page 1st Paragraph

বর্তমান ডিজিটাল মিডিয়ার যুগে সংবাদপত্র রুগ্ন শিল্প হিসেবে পরিণত হয়েছে। করোনা মহামারি বিস্তৃত হওয়ার কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশেও ছাপা পত্রিকার প্রচারসংখ্যা কমেছে। এই পরিস্থিতে এই শিল্পকে টিকয়ে রাখার স্বার্থে আগামী ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে সংবাদপত্র শিল্পের করপোরেট কর কমানোসহ পাঁচ প্রস্তাব করেছে নিউজপেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব)।

আজ বুহস্পতিবার আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোডের (এনবিআর) সম্মেলন কক্ষে ২০২৩-২৪ অর্থবছরের প্রাক বাজেট আলোচনায় এসব প্রস্তাব তুলে ধরেন নোয়াব সভাপতি একে আজাদ। ওই সময় অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) পক্ষ থেকেও কয়েকটি দাবি তুলে ধরা হয়।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে ওই সময় সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও দুই সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। নোয়াবের পক্ষে আরও উপস্থিত ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, ডেইল স্টারের সম্পাদক মাহফুজ আনাম, মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরি, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, বণিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ।

অ্যাটকোর পক্ষে আরও উপস্থিত ছিলেন দীপ্ত টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহিদুল হাসান, মাছরাঙা টেলিভিশনের চিফ ফাইনানশিয়াল অফিসার আবদুল্লাহ আল যাবেদ, সময় চেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের, বাংলাভিশনের চেয়ারম্যান আব্দুল হক।

প্রাক বাজেট আলোচনায় নোয়াবের প্রস্তাবনায় বলা হয়েছে, নিউজপ্রিন্টের ওপর বর্তমানে আমদানি শুল্ক ৫ শতাংশ। এর সঙ্গে মূসক ১৫ শতাংশ ও এআইটি ৫ শতাংশ মিলে খরচ অনেক বেড়ে যাচ্ছে উল্লেখ করে আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে নোয়াব। সেই সঙ্গে বিজ্ঞাপন আয়ের ওপর ৪ শতাংশ টিডিএস ও কাঁচামালের ওপর ৫ শতাংশ এআইটি এবং নিউজপেপার আমদানির ওপর ১৫ শতাংশ মূসক ধার্য করা হয়েছে। এ ক্ষেত্রে টিডিএস, এআইটি ও মূসক থেকে অব্যাহতির দাবি জানানো হয়েছে। তৈরি পোশাক শিল্প মুনাফা অর্জনকারি শিল্প হওয়ার পরও তার ট্যাক্স ১০-১২ শতাংশ। অথচ সংবাদপত্র একটি রুগ্ন শিল্প হওয়া সত্ত্বেও করপোরেট ট্যাক্স ২৭ দশমিক ৫ শতাংশ নির্ধারিত আছে। তাই এই হার ১০ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনার দাবি জানানো হয়। এ ছাড়া কর্মীর আয়কর থেকে প্রতিষ্ঠানের দায়মুক্তি চেয়েছে নোয়াব।

অনুষ্ঠানে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, সরকার সংবাদপত্রকে ঘোষণা করেছে শিল্প হিসেবে। পরে আবারও ঘোষণা করেছে সেবা শিল্প হিসেবে। কিন্তু সংবাদপত্র সরকারের কাছ থেকে কোনো সেবা, সাহায্য, সমর্থন পায় না। কোথাও একটা ঝামেলা-বিভেদ তৈরি হয়ে আছে। সেটা বের করার দায়িত্ব কার, সেটা আমি বলতে পারব না। কিন্তু আমি ১৪ বছর ধরে এই বৈঠকগুলোতে আসি। ২০১৪ সালের পর থেকে এ পর্যন্ত কোনো ক্ষেত্রে সামান্যতম সুযোগ-সুবিধা-ছাড় আমরা পাইনি। আপনারা যদি জিনিসটা বোঝেন এবং মানেন; তাহলে আমাদের দাবি রাখতে না পারার কোনো কারণ নেই।’

ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘একটি রাষ্ট্র বিকশিত হওয়ার জন্য ভালো কর ব্যবস্থা দরকার। কর-জিডিপি অনুপাত আমাদের এত কম, নেপালের থেকেও কম কেন হবে? আমরা এটা বিশ্বাস করি না। আমরা চাই আপনাদের সব কাজে যেখানে আপনারা মনে করেন ন্যায্য কর মানুষেরা দিচ্ছে না বা করের আওতায় লোকজন আসছে না সেখানে আমরা সংবাদপত্র হিসেবে সাহায্য করতে পারি। এখন আপনাদের কোথায় দুর্বলতা এবং কোথায় আপনারা আটকে গেছেন, সেটা যদি শেয়ার করেন; আমরা সত্যিকার অর্থে আপনাদের পাশে দাঁড়াতে চাই। আমাদের দাবির পাশাপাশি পাবলিক ফোরাম হিসেবে আমাদের সমর্থন থাকবে।’

বর্তমান আয়কর আইন অনুযায়ী, বিজ্ঞাপন বিল থেকে ৪ শতাংশ উৎসে আয়কর কাটার স্থলে তা ২ শতাংশে নামিয়ে আনা। মিডিয়া শিল্পের ক্যাপিটাল মেশিনারিজ আমদানির ক্ষেত্রে অন্যান্য শিল্পের মতো শুল্ক ও ভ্যাট মুক্ত করা। এ ছাড়া ভারতীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশে প্রদর্শনের জন্য ডাউনলোড করার ক্ষেত্রে চার্জের পরিমাণ বাড়ানোর দাবি জানান তিনি।

নোয়াব ও অ্যাটকোর প্রস্তাবনা শোনার পর সভাপতির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘করের আওতা বাড়াতে নানা পদক্ষেপ নিচ্ছি। ঠিকাদারদের টিন ও রিটার্ন জমা দেওয়া বাধ্যতামূলক। অনেক কোম্পানি টিন সনদ দেখা হয়। এটার কারণে নেট বাড়ছে। অনেক অরগানাইজেশনের সঙ্গে কাজ করছি। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) সঙ্গে কাজ করছি। গাড়ির মালিক ট্যাক্স দেন কি না? আমরা ডিপিডিসি ও ডেসকোর সঙ্গে কাজ করছি। বাড়ির মালিক খুঁজে ট্যাক্স নেবো।

‘ঢাকার সব ফ্ল্যাটের মালিকের ট্যাক্স নেওয়া হবে। মিটারের মালিক ধরে বাড়ির মালিক খুঁজে ট্যাক্স নেওয়া হবে। সেই কাজ আমরা করে যাচ্ছি। সঞ্চয়পত্রের সঙ্গে ইন্ট্রিগেশন করছি। এভাবে কর বাড়ানোর কাজ করছি।’ ওই সময় নোয়াব ও অ্যাটকোর প্রস্তাবনা বিবেচনার আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান।

এই বিভাগের সব খবর

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী সব...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত সোয়া ৮টাার দিকে রহমতগঞ্জ জেএম সেন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন...

সর্বশেষ

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন...

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও...

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের...

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...