শনিবার, ২০ জুন ২০২৬

লামায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন

- Advertisement -
Single page 1st Paragraph

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বান্দরবান জেলার লামা উপজেলায় দৈনিক যুগান্তর পত্রিকার ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে লামা প্রেসক্লাবের তৃতীয় তলাস্থ হলরুমে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল।

পত্রিকার লামা প্রতিনিধি মো. ইলিয়াছ সানি’র সঞ্চালনায় ও প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা শেখ মাহাবুবুর রহমান, সরই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইদ্রিস কোম্পানী ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ বিশেষ অতিথি ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা দৈনিক যুগান্তরের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বলেন, সত্যের সন্ধানে নির্ভীক- এ শ্লোগান নিয়ে পত্রিকাটি যাত্রা শুরু করে। আর আজ ২৪ বছরে এসেও পত্রিকাটি সেই শ্লোগানের বাস্তবতা ধরে রেখেছে। এক কথায় পাঠক যেটি চায় যুগান্তর সেটি দিতে পেরেছে। আলোচনা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্ভোধন করেন অতিথিবৃন্দ। শেষে পত্রিকাটির স্বপ্নদ্রষ্টা ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নুরুল ইসলামের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এই বিভাগের সব খবর

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সব প্রয়োজনীয় নথি পাঠানো হয়েছে। আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা...

সর্বশেষ

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...