বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বাংলাদেশ তুরস্কে উদ্ধারকারী দল পাঠাচ্ছে

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড তুরস্কে একটি উদ্ধারকারী দল পাঠাচ্ছে । বাংলাদেশ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের পাঁচজন সমন্বয়ে   এই উদ্ধারকারী দলটি বুধবার তুরস্ক যাবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান জানিয়েছেন, বাংলাদেশ সরকার সহায়তা দিতে চেয়েছে। তারা একটি উদ্ধারকারী দল পাঠাচ্ছে।

সোমবার সিরিয়ার সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্ব অঞ্চলে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়। এখন পর্যন্ত তুরস্ক আর সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে বলে খবর দিচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। হতাহতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিমানে (সি-১৩০) উদ্ধারকারী দলটি বুধবার তুরস্ক যাবে। প্রাথমিকভাবে ১০ জনের একটি টিম পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

তুরস্কে ভূমিকম্পের পরপরই বিভিন্ন দেশ ও সংস্থা সহযোগিতার ঘোষণা দিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের কাছে শোকবার্তা পাঠিয়েছেন।

এই বিভাগের সব খবর

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী সব...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত সোয়া ৮টাার দিকে রহমতগঞ্জ জেএম সেন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন...

সর্বশেষ

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন...

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও...

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের...

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...