শনিবার, ১১ জুলাই ২০২৬

চসিকের প্রকল্প পরিচালককে মারধরের ঘটনায় প্রধান আসামি সাহাব উদ্দিন গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

সাম্প্রতিক ঘটে যাওয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) একটি উন্নয়ন প্রকল্পের পরিচালক মো. গোলাম ইয়াজদানীর ওপর হামলার ঘটনায় মামলার প্রধান আসামি সাহাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে খুলশী থানার পশ্চিম বাঘঘোনা এলাকা থেকে গোয়েন্দা পুলিশের (উত্তর) বিভাগের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার সাহাব উদ্দিন এস জে ট্রেডার্সের মালিক। ঘটনার পর থেকে গ্রেপ্তার এড়াতে চট্টগ্রাম ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন তিনি। এর আগে এ ঘটনায় ১১ জনের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করা হলে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ডিবি (উত্তর-দক্ষিণ) বিভাগের উপ পুলিশ কমিশনার নিহাদ আদনান তাইয়ান বলেন, চসিকের উন্নয়ন প্রকল্পের পরিচালক প্রকৌশলী মো.গোলাম ইয়াজদানীর কক্ষ ভাঙচুর ও মারধারের মামলার এক নম্বর আসামি সাহাব উদ্দিনকে রাত আড়াইটার দিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে সাহাব উদ্দিন সরাসরি জড়িত ছিলেন।

প্রসঙ্গত, গেলো ২৮ জানুয়ারি নগর ভবনে নিজ কক্ষে ঠিকাদারদের হাতে হামলার শিকার হন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একটি উন্নয়ন প্রকল্পের পরিচালক ড. মো. গোলাম ইয়াজদানী। এসময় প্রকল্প পরিচালকের টেবিল ও নামফলকও ভেঙে ফেলে হামলাকারীরা। কাজ না দেওয়ায় এই হামলা চালিয়েছে বলে অভিযোগ প্রকল্প পরিচালকের।

২৯ জানুয়ারি রাতে নগরের খুলশী থানায় চসিকের নিরাপত্তা কর্মকর্তা মো. কামাল উদ্দিন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০ জনকে আসামি করে মামলা করেন। ঘটনায় পরপরই ৪ জনকে গ্রেফতার করা হয়।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...