শনিবার, ১১ জুলাই ২০২৬

তৃতীয় জানাজা শেষে মোছলেম উদ্দিন এমপিকে গরীবুল্লাহ শাহ মাজারে দাফন

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদের তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।পরে তাঁকে গরীবুল্লাহ শাহ মাজার সংলগ্ন কবরস্তানে দাফন করা হয়।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় নগরীর জমিয়তুল ফালাহ জামে মসজিদ মাঠে তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। এসময় তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়।জানাজা পড়ান মসজিদের পেশ ইমাম নূর মাহমুদ সিদ্দিক।  জানাজায় আওয়ামী লীগ,বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নের্তৃবৃন্দ দলের সর্বস্তরের নেতাকর্মি,বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ ও বিপুল সংখ্যক সাধারণ  মানুষ অংশ গ্রহণ করেন।

এর আগে সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে বোয়ালখালীর গোমদণ্ডী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধা মোছলেম উদ্দিন আহমদের দ্বিতীয় জানাজা জানাজা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় জানাজা শেষে সন্ধ্যা ৬টার দিকে মরদেহ নগরীর আন্দরকিল্লায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে তার মরদেহ নগরীর লালখান বাজারের বাসভবনে রাখা হয়।

এর আগে তার প্রথম জানাজা সকাল ১১টার দিকে বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

মোছলেম উদ্দিন ১৯৬৯ সালে ছাত্রলীগের সরকারি কমার্স কলেজের সহ-সভাপতি, ১৯৭০ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শহর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। দেশ স্বাধীন হবার পর ১৯৭২ সালে ছাত্রলীগের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। ১৯৭৪ সালে যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ ফজলুল হক মনি মোছলেম উদ্দিনকে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনোনীত করেন। ১৯৭৭ থেকে ১৯৮২ পর্যন্ত একই ইউনিটের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালে বোয়ালখালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হন। এরপর দীর্ঘ ২৫ বছর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২০১৩ সাল থেকে আমৃত্যু সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

১৯৯৬ ও ২০০১ সালে পটিয়া থেকে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন অল্প ভোটে পরাজিত হন তিনি। ২০২০ সালের জানুয়ারিতে জাসদের মইন উদ্দীন খান বাদলের মৃত্যুর পর উপনির্বাচনে চট্টগ্রাম-৮ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন বর্ষীয়ান এই রাজনীতিক।

উল্লেখ্য, রবিবার (৫ ফেব্রুয়ারি) রাত ১২টা ৪০ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এই বীর মুক্তিযোদ্ধা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও রাজনৈতিক সহকর্মী রেখে গেছেন।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...