বুধবার, ২৪ জুন ২০২৬

বক্তব্যের বিষয় সম্পর্কে নেতাদের সচেতন হতে হবে : আ জ ম নাছির

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, দলের দায়িত্বে থাকা অনেক কঠিন একটি বিষয়। দলে থেকে দলের ভাবমূর্তি বিনষ্ট হয় এমন বক্তব্য দায়িত্বশীল নেতাদেরকে পরিহার করতে হবে। নেতাদেরকে বক্তব্যের বিষয় বা প্রসঙ্গ সম্পর্কে অত্যন্ত সচেতন হতে হয়। কোথায় কি ধরণের বিষয় আলোচনা করা যায় – সেই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি কার্যকরী সভায় কি বক্তব্য দেব, বর্ধিত সভায় কি বক্তব্য দেব আবার জনসভায় কি বক্তব্য দেব -সে সম্পর্কে সচেতন হতে হয়। ঘরের সমস্যার কথা হাটে বাজারে বলে বেড়ালে সেখানে ঘরের কথাটি পরে জেনে যাওয়া ছাড়া আর কোন সমাধান হয়না। বক্তব্যের প্রসঙ্গ সম্পর্কে সচেতনতা অবলম্বনের বিষয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যেও আলোচনার সৃষ্টি হয়েছে।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আজ ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় জামালখান খাস্তগীর স্কুল মোড়ে কাউন্সিলর শৈবাল দাশ সুমনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও শ্রমজীবী মানুষের মাঝে মিষ্টি বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, চট্টগ্রামের উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে। তিনিই উন্নয়নের কান্ডারী। তার নেতৃত্বেই দেশ আজ বিশ্বসভায় মর্যাদার আসনে অধিষ্ঠিত। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী বা আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ স্বপ্নেও কল্পনা করা যাবে না।

অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, জামাল খান ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হাজী শাহাবুদ্দীন, সাধারন সম্পাদক মিথুন বড়ুয়া, সংশ্লিষ্ট ইউনিট আওয়ামী লীগ নেতা মৃদুল দাশ,আহসান উল্লাহ খোকন, বাবুল দেব রায়,জাহাঙ্গীর আলম, কাঞ্চন চৌধুরী, নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, মিনহাজ উদ্দিন, গৌতম হাজারী, প্রকৌশলী সৈকত দাশ,তারণ দাশ,শৈবাল দাশ,শিমুল মিত্র, রুবেল দে,সাগরনয় আচার্য, আবরার আহমদ, আবদুল কাদের রিফাত, সারাফাত সাকী প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...