বুধবার, ২১ অক্টোবর ২০২৬

বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন এমপি’র প্রথম জানাজা অনুষ্ঠিত

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন আহমদের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(৬জানুয়ারি) সকাল ১১টায় ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

প্রথম জানাজা শেষে মোসলেম উদ্দিন আহমদের মরদেহ হেলিকপ্টারযোগে চট্টগ্রামে নেওয়া হয়েছে। সেখানে বাদ আসর বোয়ালখালী উপজেলার গোমদন্ডী পাইলট স্কুল মাঠে দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম শহরের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে সর্বশেষ জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর গরীবুল্লাহ শাহ মাজার কবরস্থানে মায়ের কবরের পাশে প্রবীণ এ রাজনীতিককে দাফন করা হবে।

এদিকে বঙ্গবন্ধু এভিনিউয়ে জানাজা নামাজ শেষে আওয়ামী লীগের পক্ষ থেকে মোসলেম উদ্দিনের মরদেহে শ্রদ্ধা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সস্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, উপদপ্তর সম্পাদক সায়েমসহ ঢাকা মহানগর ও চট্টগ্রাম জেলার প্রমুখ উপস্থিত ছিলেন।

মোসলেম উদ্দিন আহমদ দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছিলেন। রবিবার দিবাগত রাত ১২টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। মোসলেম উদ্দিন স্ত্রী ও চার মেয়েসহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মোসলেম উদ্দিন আহমেদের রাজনীতি শুরু হয় ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে। ছাত্র রাজনীতি থেকে শুরু করে আমৃত্যু পর্যন্ত তিনি তৃণমূল আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ দায়িত্বসহ সংসদ সদস্য নির্বাচিত হয়ে মানুষের জন্য কাজ করে গেছেন।

এই বিভাগের সব খবর

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী সব...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত সোয়া ৮টাার দিকে রহমতগঞ্জ জেএম সেন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন...

সর্বশেষ

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন...

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও...

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের...

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...