সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে বাবাকে খুন করে থানায় ছেলের আত্মসমর্পন

- Advertisement -
Single page 1st Paragraph

ছেলের ছুরিকাঘাতে ঠাকুরগাঁওয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে; পরে ছেলে নিজেই থানায় এসে হত্যার কথা স্বীকার করে।।

রোববার(৫ জানুয়ারি)দিবাগত রাত আড়াইটার দিকে পৌর শহরের শান্তিনগর এলাকার এ ঘটনা সোমবার নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) নির্মোল রায়।

তিনি বলেন, নিজ বাড়িতে ঘটনাটি ঘটেছে। কী কারণে এমন হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তা এখনো বলা যাচ্ছে না। মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা তদন্ত করছি। ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

কাঠ ব্যবসায়ী ৫৮ বছর বয়সী ফজলে আলমকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ২৯ বছর বয়সী তার ছেলে গোলাম আজমকে।

অভিযুক্ত গোলাম আজম একটি সফটওয়্যার কোস্পানিতে চাকরি করতেন। পরে চাকরি ছেড়ে দিয়ে তিনি বাসাতেই থাকছিলেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জমিরুল ইসলাম পরিবারের বরাতে বলেন, রুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করে চাকরি করতেন ছেলেটি। পরে চাকরি ছেড়ে চলে আসেন৷ এর পর মানসিক রোগে আক্রান্ত হন।

তিনি বলেন, আজমের স্ত্রী ও একটি সন্তান আছে। তার মানসিক রোগের চিকিৎসা চলছিল। তার ধারণা ছিল, চিকিৎসকরা তাকে দীর্ঘদিন ধরে পাগল বানিয়ে রাখতেই ওষুধ খাওয়াচ্ছেন।

এই বিভাগের সব খবর

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা কমপ্লেঙ ময়দানে গত ১২ সেপ্টেম্বর নূরানী মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)। তবে দীর্ঘদিন বন্ধ থাকার পর কারখানার ইউরিয়া প্ল্যান্টে দেখা দেওয়া যান্ত্রিক ত্রুটির...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন বাড়ানোর ওপর জোর দিয়েছেন। বিশেষ করে যেসব কৃষিপণ্য দেশে উৎপাদনের সুযোগ রয়েছে, সেগুলোর উৎপাদন...

সর্বশেষ

সন্তানকে মোবাইল নয়, দ্বীনি শিক্ষা দিন : পীর সাবির শাহ্‌

কুমিল্লার জাগুরঝুলিতে আনজুমান–এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত ক্বাদেরিয়া...

গ্যাস সরবরাহ স্বাভাবিক, ফের ইউরিয়া উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চিটাগাং ইউরিয়া...

কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে কৃষি ও খাদ্যপণ্যের আমদানি কমিয়ে...

কাপ্তাই লেক নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না : নাজিমুর রহমান

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেছেন, কাপ্তাই লেক...

বিএনপি সবসময় অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করে : রুহুল কবির রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক...

এশিয়ান গেমস ক্রিকেটের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে আজ থেকে মিরপুর শেরে...