শনিবার, ২৭ জুন ২০২৬

রাজনৈতিক সংঘাত এড়াতে ঐক্য পার্টির ডাক

- Advertisement -
Single page 1st Paragraph

আগামী নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ঐক্য পার্টি। এই নির্বাচনে সংঘাতময় পরিস্থিতির হাত থেকে দেশকে রক্ষায় সর্বস্তরের জনগণের মধ্যে ঐক্যের ডাক দিয়েছেন দলটির নেতারা।

আজ রোববার(৫ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরম খাঁ হলে ‌‌বাংলাদেশ ঐক্য পার্টির তৃতীয় বর্ষে পদার্পণ এবং দেশ নিয়ে দলটির ভাবনা তুলে ধরার জন্য আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহীম চৌধুরী।

প্রতিষ্ঠার তিন বছরে এসে দলটির নেতারা মনে করেন, তাদের আহ্বানে সাড়া দিয়ে জনগণের ঐক্য তৈরি করা গেলে দেশকে আসন্ন বিপদ থেকে বাঁচানো সম্ভব।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশের সব অঙ্গ দিন দিন দুর্বল থেকে দুর্বলতর হতে চলেছে। একটি নির্ধারিত সীমার পর ধসে পড়বে। সবকিছু নিয়ন্ত্রণহীন হয়ে পড়বে। টালমাটাল পরিস্থিতি শুরু হয়ে যাবে। কার্যকর উদ্যোগ না নিলে দেশের যে করুণ অবস্থা হবে, তার ইঙ্গিত দেশের বুদ্ধিজীবীসহ রাজনৈতিক নেতাদের বক্তব্যে ফুটে উঠেছে।

তারা বলেন, বুদ্ধিজীবীসহ রাজনৈতিক নেতাদের বিশ্লেষণধর্মী ও তথ্যসমৃদ্ধ বক্তব্য শুনলে প্রতীয়মান হবে, দেশ যে শিগগিরই ছারখার হতে চলেছে। দেশের শীর্ষ রাজনীতিকেরা আগামীতে ‘যুদ্ধের আশঙ্কা’ও প্রকাশ করছেন।

তারা আরও বলেন, দেশের অখ-তা ও সার্বভৌমত্ব যেখানে বিলীন হওয়ার পথে, সেখানে দেশের রাজনীতিবিদেরা পরস্পর কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত। অতীতে ঘটে যাওয়া ঘটনা নিয়ে একে অন্যকে দোষারোপ করা নিয়ে ক্ষুব্ধ হয়ে আছেন তারা। কেউ প্রতিশোধ নিচ্ছে, অন্যদিকে কেউ প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়ে যাচ্ছেন। অতীত নিয়ে দুঃখ করে লাভ নেই।

বক্তারা আরও বলেন, দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা দেউলিয়া হওয়ার পর সেখানে কী যে নাজুক অবস্থা বর্তমানে চলছে তা জানলে যে কেউ শিউরে উঠবে। সেনাবাহিনীর সংখ্যাও অর্ধেকে নামিয়ে আনা হচ্ছে। যেখানে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশের অতন্দ্র প্রহরী সেনাবাহিনীকে বনসাই করা হচ্ছে, সেখানে অন্যান্য সেক্টরের কী যে অবস্থা, তা যে কেউ একটু চিন্তা করলেই অনুমান করতে পারবেন।

বাংলাদেশ ঐক্য পার্টির নেতারা মনে করেন, রাজনীতিতে সক্রিয় থাকা জনসংখ্যার সাত ভাগ মানুষ বাংলাদেশকে সর্বনাশের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন। এই মানুষগুলো দেশকে বিকিয়ে দিয়ে হলেও নিজেদের স্বার্থ আদায়ে তৎপর। তাদের দ্বারা দেশের ক্ষতি হলে ৯৩ ভাগকে ক্ষতির মাশুল দিতে হবে। তাই দেশের ক্ষতি এড়াতে জনগণের একই প্ল্যাটফর্মে একত্রিত হওয়া সময়ের দাবি।
নিজেদের কর্মপদ্ধতির কথা তুলে ধরে দলটির নেতারা বলেন, বাংলাদেশ ঐক্য পার্টিতে পরিবারতন্ত্র থাকবে না, থাকবে না কোন স্বেচ্ছাচারিতা। বাংলাদেশ ঐক্য পার্টি একক ব্যক্তিকেন্দ্রিক দল কোন অবস্থাতেই হবে না। ধর্মীয় সম্প্রীতির অনন্য নজীর সৃষ্টি করবে বাংলাদেশ ঐক্য পার্টি।

বাংলাদেশ ঐক্য পার্র্টির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা আলতাফ হোসেন মোল্লা, রাজীব চক্রবর্তী, সদস্য সচিব অ্যাডভোকেট আল মাহমুদ হাসান প্রমুখ।

এই বিভাগের সব খবর

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে ৯২০ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছেন...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয় সারির নরওয়েকে ৪-১ গোলে বিধ্বস্ত করে গ্রুপ পর্ব শেষ করেছে ফ্রান্স। এই ম্যাচে এমবাপ্পে-হালান্ডের দ্বৈরথ ঘিড়ে...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের প্রথম সরকারি বিদেশ সফর শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ রাতে বেইজিং থেকে দেশে ফিরেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস...

সর্বশেষ

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৯২০, নিখোঁজ সহস্রাধিক

ভেনেজুয়েলায় গত বুধবার সন্ধ্যায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের...

ডেম্বেলের দুর্দান্ত হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স

ওসমানে ডেম্বেলের বিশ্বকাপের ইতিহাসে অন্যতম দ্রুততম হ্যাটট্রিকে শুক্রবার দ্বিতীয়...

ছয় দিনের প্রথম বিদেশ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

দুই দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে চীন ও মালয়েশিয়ায় ছয় দিনের...

চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে ৪ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের পৃথক স্থানে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে বিষাক্ত...

মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকার মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’...

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর...