রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যা,ঘাতক স্বামী কক্সবাজার থেকে গ্রেপ্তার

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে ঘাতক স্বামীকে গ্রেপ্তার করেছে রব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল গত ৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে কক্সবাজার সদর উপজেলা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান ও একমাত্র আসামী সাইদুর রহমান (৩৫)কে গ্রেপ্তার করছে।

প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, প্রায় ১৫ বছর আগে ভিকটিম আখির সাথে তার বিয়ে হয় এবং বর্তমানে তাদের দুই ছেলে ও চার মাসের একটি কন্যা সন্তান রয়েছে। অভিযুক্ত ঘাতক স্বামী সাইদুর মাদকাসক্ত ছিল এবং বিয়ের পর থেকে পরকীয়ার সন্দেহে প্রায়শই ভিকটিমের সাথে পারিবারিক কলহে লিপ্ত হত। গত

এই পারিবারিক কলহের এক পর্যায়ে গত ০২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ আনুমানিক রাত আড়াইটায় ভিকটিম আখিকে লোহার শিকল দিয়ে হাত-পা বেঁধে দুই ছেলের সামনে লোহার হাতুড়ি দিয়ে মাথায় এলোপাথাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে। মারধরের সময় ভিকটিমের দুই ছেলে সিয়াম ও অর্ণবের চিৎকারে আশে-পাশের লোকজন এগিয়ে আসলে ঘাতক স্বামী দৌড়ে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত ভিকটিমকে গুরুতর আহত অবস্থায় সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

উক্ত ঘটনায় আখির পিতা ইব্রাহীম বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি নিয়মিত মামলা রুজু করেন। উল্লেখ্য যে ইতোপূর্বে গ্রেপ্তার সাইদুর রহমানের বিরুদ্ধে তার খালাতো ভাই তুহিন (১৬) কে পিটিয়ে হত্যার অভিযোগ আছে বলে জানা যায়।

সাইদুর রহমান নারয়ণগঞ্জের সোনারগাঁও থানার চেংগাকান্দি গ্রামের সুদা মিয়ার ছেলে।

গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের সব খবর

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন ‘উত্থাপিত...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা ও নিজের ব্যবসায়িক স্বার্থের প্রচারে মনোযোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, সফরের প্রথম দিনেই তার...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের জন্য ডায়ালাইসিস সেবা চালু করতে যাচ্ছে বর্তমান সরকার। এ লক্ষ্যে ৫ হাজার নার্স ও মেডিকেল...

সর্বশেষ

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করা রিট খারিজ

আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম...

আয়ারল্যান্ড সফরের দ্বিতীয় দিনে গলফ ও পারিবারিক ব্যবসায় মনোযোগ ট্রাম্পের

দুই দিনের আয়ারল্যান্ড সফরের শেষ দিনে রোববার গলফ খেলা...

ডায়ালাইসিস সেবা মিলবে সকল জেলা-উপজেলায়

দ্রুততম সময়ের মধ্যেই দেশের সকল জেলা-উপজেলা পর্যায়ে কিডনি রোগীদের...

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া উচ্চ বিদ্যালয়ে ও ইসলামী সংস্কৃতিক অনুষ্ঠান

মোহরা সায়েরা খাতুন কাদেরীয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ...

বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে কভার্ড ভ্যানের ধাক্কায় মাইক্রোবাসের ৪ আরোহীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত...

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে ১০টি দেশীয় অস্ত্রসহ আলোচিত সন্ত্রাসী ডেভিড...