শনিবার, ২০ জুন ২০২৬

আওয়ামী লীগ ক্ষমতায় আসার কারণে দেশে সব সেক্টরে উন্নয়ন হয়েছে : তাজুল ইসলাম

- Advertisement -
Single page 1st Paragraph

স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসার কারণে দেশের সব সেক্টরে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। বিএনপি ক্ষমতা থাকাকালীন সময়ে দেশে কোন উন্নয়ন হয়নি, বরং সব সেক্টরে ঘাটতি ছিল। এলজিইডি কর্তৃক ৬ কোটি ১৮ লক্ষ ৭৭ হাজার টাকা ব্যয়ে নব নির্মিত লামা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, মানুষ এখন বিচ্ছিন্ন নয়। উন্নয়নের কারনে পাহাড় ও সমতলের মানুষ এগিয়ে যাচ্ছে। দেশের অবকাঠামো খাতে উন্নয়নে প্রধানমন্ত্রী চমক দেখিয়েছেন। দেশের প্রতিটি গ্রাম ও শহরের সব নাগরিকের কাছে সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে। এ সময় গেষ্ট অব অনারের বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখান না, মানুষের স্বপ্ন বাস্তবায়ন করেন। এ ধারাবাহিকতায় এলজিইডির অর্থায়নে এলাকায় ৬৮ কোটি ১৮ লক্ষ এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ২শ কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করেছেন।
শনিবার(৪জানুয়ারি) দুপুরে লামা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামালের সভপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-স্থানীয় সরকার বিভাগের সচিব মুহাম্মদ ইব্রাহিম, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন, বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর ও ৩২ আনসার ব্যাটালিয়ানের অধিনায়ক এএসএম আজিম উদ্দিন। এতে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার, পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাথোয়াইচিং মার্মা বক্তব্য রাখেন। এরপর এদিন বিকেলে উপজেলার সরই ইউনিয়নের বোধিছড়াস্থ কোয়ান্টাম ফাউন্ডেশন পরিদর্শন করেন মন্ত্রী মো. তাজুল ইসলাম।

এই বিভাগের সব খবর

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সব প্রয়োজনীয় নথি পাঠানো হয়েছে। আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা...

সর্বশেষ

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...