বুধবার, ২১ অক্টোবর ২০২৬

তথ্যমন্ত্রীর পিতা নুরুচ্ছফা তালুকদারের মৃত্যুবার্ষিকীতে ঢাকা ও চট্টগ্রামে দোয়া মাহফিল

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, চট্টগ্রাম বার এসোসিয়েশনের সাবেক সভাপতি ও বৃহত্তর চট্টগ্রাম জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) আলহাজ্ব এডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বাদ আছর ঢাকায় তার জ্যেষ্ঠপুত্র তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের মিন্টো রোডের বাসভবনে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পাশাপাশি একই সময়ে মরহুমের শহর চট্টগ্রামের মৌসুমী এলাকার আলিফ মিম জামে মসজিদ, চট্টগ্রাম কোর্ট বিল্ডিং জামে মসজিদ এবং রাঙ্গুনিয়া উপজেলায় মরহুমের গ্রামের বাড়ি ও গোচরা চৌমুহনী জামে মসজিদে কুরআন খতম ও দোয়া মাহফিল হয়।

পরিবারের সদস্যদের সাথে এডভোকেট নুরুচ্ছফা তালুকদার স্মৃতি সংসদ’ ও ‘চট্টগ্রামস্থ রাঙ্গুনিয়া সমিতি’র সদস্যরা দোয়ায় অংশ নেন। তারা মরহুমের আত্মার শান্তি এবং তার সততা ও দেশপ্রেমের আদর্শ সকলের মধ্যে সঞ্চারের জন্য প্রার্থনা করেন।

আইনপেশায় একনিষ্ঠতা, পাশাপাশি সমাজসেবার মানসে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সুখবিলাস উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাকারী ও শিক্ষক হিসেবে নুরুচ্ছফা তালুকদার তার সমাজ ও কর্মক্ষেত্রে সর্বজনশ্রদ্ধেয় হয়ে রয়েছেন।

এই বিভাগের সব খবর

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশে বৈষম্যহীন ও সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বলেন, বাংলাদেশে বসবাসকারী সব...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ করা যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এবারের...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত সোয়া ৮টাার দিকে রহমতগঞ্জ জেএম সেন পূজামণ্ডপে উপস্থিত হয়ে সনাতন...

সর্বশেষ

সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য...

দুর্গাপূজা জাতীয় ঐক্যের মিলনমেলায় পরিণত হয়েছে: আমির খসরু

এবারের শারদীয় দুর্গাপূজার আয়োজনে সর্বস্তরের মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ লক্ষ...

চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন প্রধানমন্ত্রীর

শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন...

চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও...

অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে যোগ দেবেন ডা. জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের...

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, আটক ৩

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে রোববার মুম্বাইয়ে...