বুধবার, ৫ আগস্ট ২০২৬

আফগানিস্তানের সহায়তা কাজে নারীদের সম্পৃক্ত করার সুযোগ দিতে তালেবানের প্রতি জাতিসংঘের আহ্বান

- Advertisement -
Single page 1st Paragraph

জাতিসংঘের মানবিক বিষয়ক প্রধান বলেছেন, প্রচন্ড শীতে বেঁচে থাকার লড়াইয়ে মরিয়া আফগানদের ব্যাপক সহায়তা প্রচেষ্টায় নারীদের অংশ নেয়ার সুযোগ দিতে তালেবানদের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন।
বিশ্বের সবচেয়ে খারাপ মানবাধিকার পরিস্থিতিতে থাকা আফগানিস্তানের তিন কোটি ৮০ লাখ জনসংখ্যার অর্ধেকেরও বেশি ক্ষুধার্ত এবং প্রায় ৪০ লাখ শিশু অপুষ্টিতে ভুগছে।
সম্প্রতি দারিদ্র্যপীড়িত দেশটিতে ভয়াবহ ঠান্ডায় অন্তত ১৬৬ জন মারা গেছে। গতবছর তালেবান এনজিওতে নারীদের কাজ করা নিষিদ্ধ করার পর সংকট ঘনীভূত হয়।
সম্প্রতি কর্তৃপক্ষ কেবলমাত্র স্বাস্থ্যখাতে নারীদের কাজ করার অনুমতি দেয়।
জাতিসংঘের মানবিক ও জরুরি ত্রাণ সহায়তা বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল মার্টিন গ্রিফিতস সোমবার সাংবাদিকদের বলেছেন, আফগানিস্তানে ভয়ংকর ঠান্ডা পড়ছে। গত শীতে আমরা টিকে থাকার ব্যবস্থা করতে পেরেছি। এটি অনির্দিষ্টকালের জন্যে চালানো যাবে কিনা আমি জানি না।
তিনি বলেছেন, জাতিসংঘ মানবাধিকার কার্যক্রম পুরোপুরি চালানোর জন্যে ছাড় দেয়ার বিষয়টি আরো সম্প্রসারিত করতে তালেবানের প্রতি অনুরোধ জানিয়েছেন।
কাবুলে গত সপ্তাহে কয়েকজন তালেবান নেতার সঙ্গে সিনিয়র এনজিও কর্মকর্তাদের বৈঠক হয়। এতে এনজিও কর্মকর্তাদের নেতৃত্ব দেন গ্রিফিতস।
বৈঠকে তালেবান নেতারা এ ধরনের উদ্যোগ নেয়া হচ্ছে বলে এনজিও কর্মকর্তাদের আশ্বস্ত করেন।
তিনি বলেন, আশা করি আমাদের দীর্ঘসময় অপেক্ষা করতে হবে না। কারন যথাযথ মানববিক কার্যক্রম ছাড়া দিন যাওয়া আফগান জনগণের জন্যে সুখকর নয়।
উল্লেখ্য আফগানিস্তানে ১০ জানুয়ারি থেকে মাইনাস ৩৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা চলছে। এর সঙ্গে রয়েছে প্রচন্ড তুষারপাত ও শীতল বায়ু প্রবাহ এবং নিয়মিত বিদ্যুৎ বিভ্রাট।

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...