শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

মহিলা কাবাডি করপোরেট লিগে ঢাকা টুয়েলভ চ্যাম্পিয়ন

- Advertisement -
Single page 1st Paragraph

মহিলা কাবাডি করপোরেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা টুয়েলভ। মঙ্গলবার ঢাকা কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে তারা ২৩-২২ পয়েন্টে টেকনো মিডিয়াকে হারিয়ে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের শিরোপা জয় করেছে। বিজয়ীরা প্রথমার্ধে ১৪-১২ পয়েন্টে এগিয়ে ছিল।

ম্যাচ শুরুর সাত মিনিটের মধ্যে ১০-১ পয়েন্টে পিছিয়ে পড়া টেকনো মিডিয়া ক্রমেই প্রতিদ্বন্দ্বিতায় ফিরে এসে প্রথমার্থ শেষ করে ১২-১৪ পয়েন্টে। বিরতির পর তীব্র হয় দুই দলের লড়াই। জাতীয় দলের সাবেক দুই খেলোয়াড় টেকনো অধিনায়ক স্মৃতি আক্তার ও কচি রানী মন্ডলের নৈপূণ্যে ২৯ মিনিটের সময় দলকে নিয়ে আসেন ২২-২২ পয়েন্টের সমতায়। তবে ১১ সেকেন্ড বাকি থাকতে টেকনো মিডিয়ার সোমা রেইড দিয়ে ফেরার পথে পারসু করেন ঢাকা টুয়েলভের অধিনায়ক রেখা আক্তারী। সোমা নিজেকে রক্ষা করতে পারলেও রেখার হাত ছুঁয়ে যায় টুর্নামেন্টের সেরা ক্যাচার রূপালী আক্তারকে। ফলে রেখা নিজের কোর্টে ফিরে আসতেই শুরু হয়ে যায় ঢাকা টুয়েলভের চ্যাম্পিয়ন উৎসব।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী। যুব ও ক্রীড়া সচিব ড. মহিউদ্দিন আহমেদ, পুলিশের মহাপরিদর্শক ও ফেডারেশনের সভাপতি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পুলিশের উপ-মহাপরিদর্শক হাবিবুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...