শনিবার, ২০ জুন ২০২৬

গণযোগাযোগ অধিদপ্তরের ‘জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা’ বিষয়ক কর্মশালা

- Advertisement -
Single page 1st Paragraph

গণযোগাযোগ অধিদপ্তরের ‘জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা’ বিষয়ক কর্মশালা জুম অ্যাপসের মাধ্যমে সোমবার দুুপুরে অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের নব যোগদানকৃত মহাপরিচালক মো. নিজামূল কবীরের সভাপতিত্বে সদর দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও মাঠ পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধানগণের অংশ গ্রহনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

মাঠ পর্যায়ের কার্যালয় কর্তৃক দাখিলকৃত জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা, ২০২২-২৩ এর দ্বিতীয় ত্রৈমাসিক (অক্টোবর -ডিসেম্বর ২০২২) বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদনের উপর ফিডব্যাক প্রদান সংক্রান্ত অনলাইন প্ল্যাটফর্ম জুম অ্যাপসের এ কর্মশালায় সরাসরি উপস্থিত ছিলেন- গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও অর্থ) ইয়াকুব আলী, পরিচালক (প্রচার ও সমন্বয়) হাসিনা আক্তার, পরিচালক (কারিগরি ও প্রশিক্ষণ) মো. লিয়াকত হোসেন ভূঞা ও বিভিন্ন শাখার উপ-পরিচালক, সহকারী পরিচালকবৃন্দ এবং জুম অ্যাপসের মাধ্যমে যুক্ত ছিলেন, লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার খন্দকার তৌহিদ সহ ৬৮ টি তথ্য অফিসের দপ্তরপ্রধানগণ। কর্মশালায় জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা, সেবা প্রদান প্রতিশ্রুতি, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, তথ্য অধিকার আইন এবং ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা বাস্তবায়ন ও প্রতিবেদন প্রেরণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়।

এতে লালমনিরহাট জেলা অফিসের তথ্য অফিসার মো. মামুন অর রশিদের লেখা “স্বাচ্ছন্দ্যে শুদ্ধ বাংলা বলা ও লেখা” বইটির মোড়ক উন্মোচন করেন- গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. নিজামূল কবীর। এ সময় মহাপরিচালক মো. নিজামূল কবীর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠন এবং চতুর্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবেলায় গণযোগাযোগ অধিদপ্তর মাঠ পর্যায়ে অগ্রণী ভূমিকা রাখবে।

 

এই বিভাগের সব খবর

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে উদ্ধার করতে গিয়ে বাবা-ছেলেসহ চার জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার টেলিকি...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সব প্রয়োজনীয় নথি পাঠানো হয়েছে। আজ দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত আইনশৃঙ্খলা...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ১৫ থেকে ১৭টি দ্বিপক্ষীয় চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বহুল আলোচিত তিস্তা...

সর্বশেষ

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

সাবেক আইজিপি বেনজিরকে ফেরাতে নথিপত্র পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক আইজিপি বেনজির আহমেদকে ফেরাতে...

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফরে সই হতে পারে ১৫–১৭ স্মারক

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফরে বাংলাদেশ ও চীনের...

পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের গবেষণা কার্যক্রম ও সম্ভাবনাময় ফসল উৎপাদন

মাটির স্বাভাবিক গুণাগুণ সংরক্ষণ ও কৃষি উন্নয়নের লক্ষ্যে ১৯৬৪...

প্রধানমন্ত্রীর নির্দেশে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে করা ইউনিয়নের নাম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে...

পুলিশের পোশাকে ফের পরিবর্তন, প্রজ্ঞাপন জারি

বাংলাদেশ পুলিশের পোশাকে আবারও পরিবর্তন এনেছে সরকার। গাঢ় নীল...