বুধবার, ৫ আগস্ট ২০২৬

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মধ্যপ্রাচ্য সফর শুরু

- Advertisement -
Single page 1st Paragraph

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনি ব্লিনকেন মধ্যপ্রাচ্য সফরের শুরুতে রোববার মিশর পৌঁছেছেন। সফরে তিনি ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে ছড়িয়ে পড়া উত্তেজনা কমানোর দিকে নজর দেবেন। খবর এএফপি’র।
ব্লিনকেন ইসরায়েলের ডানপন্থী নতুন সরকারের সাথে সাক্ষাত করতে এ সফরের পরিকল্পনা করেন। তবে বিগত কয়েক বছরের মধ্যে সম্প্রতি সবচেয়ে ভয়াবহ সহিসংতার পর তার এ সফর একটি নতুন গুরুত্ব বহন করছে।
শুক্রবার ফিলিস্তিনি এক বন্দুকধারী পূর্ব জেরুজালেমের একটি বসতির কাছে অবস্থিত একটি উপাসনালয়ের বাইরে সাতজনকে গুলি চালিয়ে হত্যা করে। এর পর শনিবার আরেকটি হামলার ঘটনা ঘটে।
এদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে ১০ জন নিহত হয়েছে। আর এটি ছিল দীর্ঘ সময়ের মধ্যে ইসরায়েলের চালানো ব্যাপক অভিযানগুলোর মধ্যে অন্যতম।
ইসরায়েল জানায়, তারা ইসলামিক জিহাদ জঙ্গিদের লক্ষ্য করে এবং হামাস শাসিত গাজা উপত্যকা থেকে ছোড়া রকেট হামলার জবাবে সেখানে অভিযান চালায়।
মার্কিন পররাষ্ট্র বিভাগের মুখপাত্র ভেডান্ট প্যাটেল উপাসনালয়ে ‘ভয়াবহ’ হামলার নিন্দা জানিয়ে বলেন, মধ্যপ্রাচ্য সফরকালে ব্লিনকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাত করবেন এবং তিনি উত্তেজনা কমাতে পদক্ষেপ নেওয়ার জন্য উভয়ের প্রতি জোরালো আহ্বান জানাবেন।
মার্কিন পররাষ্ট্র বিভাগের ট্রান্সক্রিপ্ট অনুযায়ী সৌদি মালিকানাধীন নিউজ আউটলেট আল-আরাবিয়ার সাথে রোববার এক সাক্ষাতকারে ব্লিনকেন বলেন, ‘নিকটবর্তী সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এক্ষেত্রে কিছুটা শান্ত করার চেষ্টা করা।’
ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার পাশাপাশি যুক্তরাষ্ট্র ঐতিহাসিকভাবে মধ্যপ্রাচ্যের কূটনীতিতে নেতৃত্ব দিয়ে আসছে।
এক্ষেত্রে ব্লিনকেন কোন সফলতা অর্জন করতে পারেন কি-না সে ব্যাপারে বিশেষজ্ঞরা প্রশ্ন রেখেছেন।

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...