সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার,প্রাইভেট কার জব্দ

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থেকে ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে র‌্যাব-১১ গ্রেপ্তার করে। এ সময় তাদের বহনকারী একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সদর কোম্পানী, নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল রবিবার (২৯ জানুয়ারী) তারিখে নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন গঙ্গানগর সাকিনস্থ গ্লোব এডিবল অয়েল লিমিটেড এর সামনে রুপসী হতে মুড়াপাড়াগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেটকার এবং নগদ টাকাসহ ৩ জন মাদক ব্যবসায়ীদের’কে হাতে-নাতে গ্রেপ্তার করে।

জব্দ করা প্রাইভেটকার

গ্রেপ্তার মাদক ব্যবসায়ী ১। মোঃ সোহাগ মিয়া (২৩), পিতা-ইয়াকুব আলী, সাং-মুড়াপাড়া, ২। তরিকুল ইসলাম (২৫), পিতা-মোঃ কামরুজ্জামান, সাং-রুপসী, ৩। মোঃ মামুন মিয়া (২৪), পিতা-মোঃ আরজু মিয়া, সাং-মাছিমপুর, সর্বথানা-রুপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ০১টি প্রাইভেটকার, মাদক বিক্রয়ের নগদ ৩,০০০/-টাকা, ০৫টি মোবাইল উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামীরা জানায় যে, সে দীর্ঘদিন যাবৎ অভিনব কায়দায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জ ও এর আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। র‌্যাব জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।

গ্রেপ্তার আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

 

এই বিভাগের সব খবর

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে হামলার শিকার হওয়া জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে দেশে ফিরেছেন।...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় ঠাঁই পায়নি বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামের প্রধান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী...

সর্বশেষ

দেশে ফিরলেন বাঁধন: বললেন আমার টিমও আমাকে বর্জন করেছে

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে...

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই বঙ্গবন্ধুর গৌরবোজ্জ্বল ছবি

সংস্কারের পর নতুন রূপে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়...

ডিজিটাল হাজিরায় স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি মনিটরিং করবেন স্বাস্থ্যমন্ত্রী

এখন থেকে নিজ কার্যালয়ে বসেই ডিজিটাল হাজিরায় নিয়মিতভাবে দেশের...

রাঙ্গুনিয়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নে সালিশি বৈঠকে চরম অপমানের...

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেল সরবরাহ নিয়ে শঙ্কা, দাম ছাড়াল ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার...

রুশ ড্রোন হামলা থেকে অল্পের জন্য বাঁচলেন বরিস জনসন

ইউক্রেনের সঙ্গে পোল্যান্ডের সীমান্তের কাছে একটি ট্রেনের ইঞ্জিনে ড্রোন...