মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর জন্মদিনে চট্টগ্রামে নানা কর্মসূচি

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে সারাদেশের মতো চট্টগ্রামে আওয়ামী লীগসহ নানান পেশাজীবী-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি, জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন পালনোপলক্ষে আজ চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে থিয়েটার ইনস্টিটিউট হলে সকাল ৯টায় খতমে কোরআন, দোয়া, মিলাদ মাহফিল ও সকাল ১০টায় স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। কর্মসূচিতে মহানগর আওয়ামী লীগের সকল কর্মকর্তা, সদস্যবৃন্দ, থানা, ওয়ার্ড আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।
উত্তর জেলা আওয়ামী লীগ : উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা আজ দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হবে। সভায় উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম ও সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন।
উত্তর জেলা যুবলীগ : প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উত্তর জেলা যুবলীগের উদ্যোগে আজ বেলা ১২টায় হযরত শাহ আমানত (রঃ) মাজারে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সকল নেতাকর্মীকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম আহ্বান জানিয়েছেন।
চট্টগ্রাম প্রেসক্লাব : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আজ বেলা ১১টায় ক্লাবের ভিআইপি লাউঞ্জে দোয়া মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ : বেলা ১১টায় চেরাগী পাহাড়স্থ বঙ্গবন্ধু ভবনে দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...