বুধবার, ৫ আগস্ট ২০২৬

ইরানের সামরিক কারখানায় ড্রোন হামলা

- Advertisement -
Single page 1st Paragraph

ড্রোন হামলার ঘটনা ঘটেছে ইরানের ইস্পাহান শহরের একটি প্রতিরক্ষা কারখানায় । শনিবার মধ্যরাতে অন্তত তিনটি ড্রোন দিয়ে এ হামলা চালানো হয় ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে। হামলা চালাতে আসা সবগুলো ড্রোনই ভূপাতিত করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনী।

ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে মার্কিন গণমাধ্যম সিবিএস নিউজ জানায়, শনিবার গভীর রাতের ওই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধ্বংস হওয়া ড্রোনের টুকরায় সামরিক স্থাপনার একটি ছাদের সামান্য ক্ষতি হয়েছে। কারা এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে তা নিয়ে কোনো মন্তব্য করেনি মন্ত্রণালয়। তবে ইসরায়েল জড়িত থাকতে পারে বলে দেশটির কর্মকর্তারা সন্দেহ করছেন।

এদিকে সিবিসি, সিএনবিসি ও ডয়েচে ভেলেসহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, একই সময়ে পৃথকভাবে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজের কাছে একটি শিল্প অঞ্চলে একটি তেল শোধনাগারে আগুন লেগেছে। হঠাৎ এমন আগুনের কারণ এখনও জানা যায়নি। দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা করার ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

ইরান ও ইসরায়েল দীর্ঘদিন ধরে ছায়া যুদ্ধে লিপ্ত রয়েছে। প্রায়ই ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনায় ও ব্যক্তিদের ওপর গোপন হামলা হয়, যাতে ইসরায়েলকে দোষ দেয় ইরান। আর ইসরায়েলি কর্মকর্তারাও কখনো মোসাদ পরিচালিত গোপন হামলায় জড়িত থাকার কথা সরাসরি অস্বীকার বা স্বীকার করেনি।

গত বছর ইরান বলেছিল যে রাজধানী তেহরানের পূর্বে পারচিন সামরিক ও অস্ত্র উন্নয়ন ঘাঁটিতে এক দুর্ঘটনায় একজন প্রকৌশলী নিহত এবং অপর একজন কর্মচারী আহত হয়েছেন। মন্ত্রণালয় আরও বিশদ বিবরণ না দিয়ে এটিকে একটি দুর্ঘটনা বলে অভিহিত করে।

তবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বলেছে, তারা সন্দেহ করেছে যে ইরান এমন কোনো বিস্ফোরক ট্রিগারের পরীক্ষা চালিয়েছে যা পারমাণবিক অস্ত্রে ব্যবহার করা যেতে পারে।

২০২১ সালের এপ্রিলে, ইরান তার ভূগর্ভস্থ নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে হামলার জন্য ইসরায়েলকে দোষারোপ করেছিল। হামলায় অনেক সেন্ট্রিফিউজ ক্ষতিগ্রস্ত হয়েছিল।

ইসরায়েল এই হামলার দায় স্বীকার করেনি। তবে ইসরায়েলি মিডিয়া ব্যাপকভাবে রিপোর্ট করেছে যে দেশটি একটি বিধ্বংসী সাইবার আক্রমণ চালিয়েছে যা ইরানের পারমাণবিক স্থাপনায় ব্ল্যাকআউট করেছে।

২৯২০ সালে ইরানে রিমোটচালিত মেশিনগানের গুলিতে শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হন। এর জন্য ইসরায়েলকে দায়ী করেছিল ইরান।

ইরান বরাবরই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে। মার্কিন গোয়েন্দা সংস্থা, পশ্চিমা দেশগুলি এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বলেছে যে ইরান ২০০৩ সাল পর্যন্ত একটি সংগঠিত পারমাণবিক অস্ত্র কর্মসূচি চালিয়েছিল।

এদিকে জাতিসংঘের শীর্ষ পরমাণু কর্মকর্তা রাফায়েল মারিয়ানো গ্রোসি সম্প্রতি সতর্ক করে বলেছেন যে ইরান চাইলেই বেশ কিছু পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারে। কারণ দেশটির কাছে যথেষ্ট পরিমাণে উচ্চসমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে।

 

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...