মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শাড়ী ও সেলাই মেশিন বিতরণ

- Advertisement -
Single page 1st Paragraph

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের উপহার হিসেবে চট্টগ্রামের ফটিকছড়িতে দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও শাড়ি বিতরণ করা হয়েছে। রোববার (২৬ সেপ্টেম্বর) উপজেলার সুয়াবিল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফ্লোরিডা স্টেট যুব মহিলালীগের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এতে ১০ জন অসহায় নারীকে সেলাই মেশিন এবং ৩০ জনকে শাড়ি দেওয়া হয়। এছাড়া অনুষ্ঠানে আগত সকলকে ফলদ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ আবু তৈয়ব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের আশা আকাঙ্ক্ষার বাতিঘর। তার নেতৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে আমরা সবাই গর্বিত। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে।

প্রধানমন্ত্রীর জন্মদিনের উপহার হিসেবে দুঃস্থ নারীদের মাঝে সেলাই মেশিন ও শাড়ি বিতরণ কার্যক্রমের প্রশংসা করে প্রধান অতিথি আরও বলেন, এমন একটি মহৎ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। ফটিকছড়িবাসীর পক্ষ থেকে ফ্লোরিডা স্টেট যুব মহিলালীগের নেত্রীবৃন্দসহ সিরাজ আনোয়ারা ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন নাহার মুক্তা, সুয়াবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন। আরও উপস্থিত ছিলেন সুয়াবিল ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক সুমন সিকদার, সিরাজ আনোয়ারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সাজেদুল হক হাসান, রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং লেক সিটির সভাপতি মো. নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

এই বিভাগের সব খবর

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুদকের করা...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইতোমধ্যে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। নদীর পানি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে অত্যাধুনিক ২৪টি জে-১০সিই মাল্টি-রোল যুদ্ধবিমান ক্রয়ের পরিকল্পনা চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। সোমবার (২২ জুন) থেকে শুরু...

সর্বশেষ

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...

পানি বেড়েছে তিস্তায়, খুলে দেওয়া হয়েছে ৪৪ জলকপাট

উজানের ঢলে তিস্তা নদীর পানি ক্রমাগত বেড়ে চলেছে। পরিস্থিতি...

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে যাচ্ছে বাংলাদেশ

নতুন করে পররাষ্ট্র নীতি সাজানোর অংশ হিসেবে চীন থেকে...

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে কলেজ ছাত্রীর মৃত্যু

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে সুমাইয়া জান্নাত (১৯) নামে এক...

রাঙ্গামাটিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

জেলায় আজ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন...

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন লিওনেল মেসির দখলে।...