শনিবার, ১১ জুলাই ২০২৬

আকবর শাহে বেলার প্রধান নির্বাহী রিজওয়ানার ওপর হামলার অভিযোগ

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান ও তার সঙ্গে থাকা লোকজনের ওপর হামলার অভিযোগ উঠেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম ও তার সহযোগীদের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর আকবর শাহ থানা এলাকায় হামলার ঘটনা ঘটে।

আকবর শাহ থানার সুপারি বাগান এলাকায় পাহাড় কেটে কালির ছড়া খাল ভরাটের ঘটনা পরিদর্শনে গেলে রিজওয়ানা হাসান এ হামলার শিকার হন। এসময় তার সঙ্গে ছিলেন- বেলার কর্মকর্তা ও স্থানীয় পরিবেশ সাংবাদিকরা। এ নিয়ে রিজওয়ানা হাসান আকবর শাহ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ঘটনার সময় পরিদর্শন টিমে থাকা পরিবেশ সাংবাদিক ও বেলার নেটওয়ার্ক মেম্বার আলীউর রহমান বলেন, সুপারি বাগান এলাকায় স্থানীয় কাউন্সিলর জহুরুল আলম জসিম পাহাড় কেটে ওই এলাকার কালির ছড়াখাল ভরাট করে স্থাপনা নির্মাণ করছেন। এ অভিযোগ পেয়ে বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানসহ আমাদের একটি টিম ঘটনাস্থলে পরিদর্শনে যাই। আমাদের সঙ্গে জাতীয় ও স্থানীয় দৈনিকের কয়েকজন সাংবাদিকও ছিলেন। কালির ছড়া খাল পরিদর্শনের সময় কাউন্সিলর জসিমের নেতৃত্বে কয়েকজন বাধা দেন। এসময় তারা আমাদের ওপর আক্রমণাত্মক ভঙ্গিতে চড়াও হন।

তিনি বলেন, কাউন্সিলর জসিমের লোকজন কিরিচ, কাঁচি, ছুরিসহ ধারালো অস্ত্রের মুখে আমাদের বহনকারী গাড়ি জোরপূর্বক লেকসিটি আবাসিকের অফিসে নিয়ে যান। পরে খবর দেওয়া হলে পুলিশ এসে আমাদের গাড়ি উদ্ধার করে। এরপর আমরা বিকল্প পথ ব্যবহার করে গাড়িতে ওঠার পর কাউন্সিলরের লোকজন আমাদের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল ছোঁড়েন। পরিদর্শনের সময় কাউন্সিলর জসিমের লোকজন বেলার কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

এ বিষয়ে আকবর শাহ থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর বলেন, বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের ওপর হামলার বিষয়ে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...