বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

প্রকাশিত হলো প্রাবন্ধিক নেছার আহমদ-এর শ্রমলব্ধ গ্রন্থ ‘সপরিবারে বঙ্গবন্ধু’

- Advertisement -
Single page 1st Paragraph

নেছার আহমদ। যিনি একাধারে প্রাবন্ধিক, গবেষক, সংগঠক, সম্পাদক, শিশু সাহিত্যিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সমাজকর্মী, ও রাজনৈতিক ভাষ্যকার। তিনি দীর্ঘদিন ধরে নিরন্তরভাবে গবেষণাধর্মী কাজ করে যাচ্ছেন। চট্টগ্রামের প্রয়াত মনীষীদের জীবনী সংগ্রহ করে একের পর এক গ্রন্থ উপহার দিয়ে চলেছেন অত্যন্ত আন্তরিকতায়। বঙ্গবন্ধু, বাংলাদেশ, মুক্তিযুদ্ধ নিয়ে রয়েছে তাঁর অনেক কাজ । শহীদ পরিবারের সদস্য হিসেবে মুক্তিযুদ্ধের ওপর লেখালেখি মিশে আছে তাঁর রক্তের সঙ্গে; দেশ ও জাতির প্রতি তাঁর রয়েছে দায়বোধ। এককভাবে অনেক বই লিখেছেন এই বিষয় নিয়ে। বলা যায়, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস চর্চাই নেছার আহমদকে আলাদা করে চিহ্নিত করার অবকাশ তৈরি হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে এই চট্টগ্রামে তিনি উপহার দিয়েছেন ‘জাতির পিতা’ নামে অনন্যসাধারণ সংকলন।

এবার অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হলো তাঁর রচিত গ্রন্থ ‘সপরিবারে বঙ্গবন্ধু’। গ্রন্থটি তাঁর শ্রমলব্ধ আরেকটি বড় কাজ। এ গ্রন্থে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যের অনন্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে তুলে ধরেছেন তিনি। গ্রন্থভুক্ত নানা লেখায় মূল্যায়ন করার চেষ্টা হয়েছে তাঁদের অপরিসীম ও অবিস্মরণীয় ভূমিকা। গ্রন্থটি বঙ্গবন্ধু বিষয়ক একটি আকরগ্রন্থ হিসেবে বিবেচিত হবে নিঃসন্দেহে।

‘সপরিবারে বঙ্গবন্ধু’ গ্রন্থটি প্রকাশ করেছে দেশের খ্যাতনামা প্রকাশনা সংস্থা শৈলী প্রকাশন। বইটি উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধুর দুই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাকে। গ্রন্থের প্রকাশক আয়েশা হক শিমু, বইয়ের দৃষ্টিনন্দন প্রচ্ছদ এঁকেছেন শিল্পী মোমিন উদ্দীন খালেদ। বাংলা একাডেমির অমর একুশে বইমেলায় বইটি পাওয়া যাবে শৈলী প্রকাশনের ১৮৭ নং স্টলে।

নেছার আহমদ এর পড়াশোনা ও বেড়ে ওঠা শহরের পরিবেশে। ছোটোবেলা থেকে লেখালেখির চর্চা হলেও পত্রিকায় লেখা প্রকাশ অনেক দেরিতে। গত শতকের আশির দশক থেকে নিরবচ্ছিন্ন এই প্রয়াস। লেখালেখির পাশাপাশি সাংগঠনিক দায়িত্ব তিনি পালন করেন। বঙ্গবন্ধু লেখক শিল্পী সম্মিলন পরিষদসহ অসংখ্য সংগঠনের সঙ্গে জড়িত। এক সময় চট্টগ্রাম একাডেমির মহাপরিচালকের দায়িত্বও পালন করেছেন নিষ্ঠার সঙ্গে। তাঁর সম্পাদনায় নিয়মিত প্রকাশিত হয় সমাজ-ভাবনা ও শিল্প-সাহিত্য বিষয়ক পত্রিকা ‘শিল্পশৈলী’ ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষ্যে চট্টগ্রাম একাডেমি প্রকাশিত অনন্য স্মারকগ্রন্থ ‘জাতির পিতা’ সম্পাদনা করার গৌরব ও কৃতিত্ব তাঁর। এ পর্যন্ত তাঁর প্রকাশিত বইয়ের সংখ্যা প্রায় ৩০। তন্মধ্যে রয়েছে : বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ, স্মরণের আবরণে চট্টগ্রামের কৃতী পুরুষ রচনাবলি-১, ইসলামবাদী, মুক্তিযুদ্ধের নায়কেরা ও প্রাসঙ্গিক দৃষ্টিপাত, শমী ইমতির গল্প, সমকালীন রাজনীতি ও প্রাসঙ্গিক বিষয় আশয়, আমাদের জাতীয় অবক্ষয়ের স্বরূপ, শহীদ বুদ্ধিজীবীদের গল্প, আমাদের ভুলে যাওয়া ইতিহাস, এক নদী রক্ত পেরিয়ে, বিশ শ্রেষ্ঠ বাঙালি, ফাগুন আনা মানুষগুলো প্রভৃতি। এছাড়া ওপার বাংলার খ্যাতনামা পাবলিকেশন ‘ভিরাসত আর্ট পাবলিকেশন’ থেকে প্রকাশিত হয়েছে ‘চট্টগ্রামের কৃতী পুরুষ’ গ্রন্থের ইংরেজি সংস্করণ ‘দি লুমিনারিস অব চট্টগ্রাম’।

এই বিভাগের সব খবর

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করে ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, রমজানকে কেন্দ্র করে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম চার লেনের ‘ক্যাবল-স্টেইড’ সেতু। উঁচু পাইলন বা স্তম্ভ থেকে টানা ইস্পাতের তারের সাহায্যে সেতুর মূল...

সর্বশেষ

পার্বত্য চট্টগ্রামের অস্থিরতা নিরসনে রাজনৈতিক ও সামাজিক ঐকমত্য প্রয়োজন: মীর হেলাল

পার্বত্য চট্টগ্রামে চলমান অস্থিরতা ও সংঘাত নিরসনে দলমত নির্বিশেষে...

রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত পণ্য আমদানির পাইপলাইনে রয়েছে : বাণিজ্যমন্ত্রী

আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে...

কর্ণফুলী ওপর দেশের প্রথম ক্যাবল-স্টেইড সেতু নির্মাণের উদ্যোগ

খরস্রোতা কর্ণফুলী নদীর ওপর নির্মিত হতে যাচ্ছে দেশের প্রথম...

উন্নত বাংলাদেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ...

নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীর

দেশের সব নাগরিকের জন্য নিরাপদ, পুষ্টিকর ও মানসম্মত খাদ্য...

বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের পাঁচ অগ্রাধিকার খাতে বিনিয়োগ করতে...