রবিবার, ৩১ মে ২০২৬

সমাজসেবা অধিদপ্তরের বয়স্ক ভাতা

বান্দরবানসহ ৫ জেলায় চলছে জিটুপি পেমেন্টে ব্যবস্থায় বিতরণ বিষয়ক সামাজিক গবষেণা

- Advertisement -
Single page 1st Paragraph

সমাজসেবা অধিদপ্তর সমগ্র দেশে সর্বাধিক সংখ্যক সামাজিক নিরাপত্তা কর্মসূচী বাস্তবায়ন করছে। যার মধ্যে অন্যতম বয়স্ক ভাতা কর্মসূচী। এ ধারাবাহিকতায় বয়স্ক ব্যক্তির মাঝে দ্রুততা, স্বচ্ছতা ও নির্ভূলতার সহিত ভাতার অর্থ বিতরণের লক্ষ্যে গর্ভমেন্ট টু পার্সন পেমেন্ট (জিটুপি) ব্যবস্থার প্রবর্তন করেছে বাংলাদেশ সরকার।

মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১৭ জুলাই ডিজিটাল ব্যবস্থায় ভাতা বিতরণ প্রক্রিয়ার শুভ উদ্বোধন করেন। এর অংশ হিসেবে সমাজসেবা অধিদপ্তরের আওতায় চলতি ২০২২-২৩ অর্থ বছরে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের তত্বাবধানে জিটুপি ব্যবস্থায় ভাতা বিতরণের প্রভাব মূল্যায়নের জন্য গবেষণার উদ্যোগ গ্রহণ করে চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়। বিভাগীয় কমিটি কর্তৃক অনুমোদিত এ গবেষণার শিরোনাম হচ্ছে-‘ সামাজিক নিরাপত্তা কর্মসূচী হিসেবে বয়স্ক ভাতা জিটুপি পেমেন্ট ব্যবস্থায় বিতরণ: একটি মূল্যায়নধর্মী সমীক্ষা’।

গবেষণার কর্ম এলাকা নির্ধারণ করা হয়েছে বান্দরবান পার্বত্য জেলাসহ চট্টগ্রাম বিভাগের ৫টি জেলার ৭টি ইউনিয়ন ও ওয়ার্ড। এলাকাগুলো হলো- চট্টগ্রাম মহানগর ও বোয়ালখালী উপজেলা, কক্সবাজার জেলার চকরিয়া ও কুতুবদিয়া উপজেলা, কুমিল্লা জেলার দ্বেবীদ্বার উপজেলা, বান্দরবান জেলার লামা উপজেলা, লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলা।

এ গবেষণার প্রকল্প পরিচালক হচ্ছেন চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. হাফিজ উদ্দিন ভূঁইয়ার তত্বাবধানে পরিচালিত হচ্ছে। উদ্দেশ্যমূলক নমুনায়ন পদ্ধতিতে মাঠ পর্যায়ে করা হচ্ছে এ গবেষণার তথ্য সংগ্রহ। ইতিমধ্যে গবেষণা পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজের আয়োজনে গবেষণা কাজে নিয়োগকৃত তথ্য সংগ্রহকারীদেরকে দিনব্যাপী প্রশিক্ষণও প্রদান করা হয়। প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন-বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক কাজী নাজিমুল ইসলাম। অতিরিক্ত পরিচালক মোস্তফা মোস্তাকুর রহিম খান ও উপ-পরিচালক ফরিদুল আলম এতে বিশেষ অতিথি ছিলেন। চলতি মাসের প্রথম সপ্তাহে গবেষণা কাজ শুরু হয় বলে জানান গবেষণা সংশ্লিষ্টরা।

গবেষণা প্রসঙ্গে গবেষণা পরিচালক ও চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ বলেন, বান্দরবানসহ পাঁচ জেলায় মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ শেষ পর্যায়ে। দ্রুত এ গবেষণার প্রতিবেদন প্রকাশের পাশাপাশি গবেষণালদ্ধ সুপারিশ সমাজসেবা অধিদপ্তর বরাবর প্রেরণ করা হবে।

তিনি আরও বলেন, সরকার সামাজিক নিরাপত্তা কর্মসূচীকে সফল করার লক্ষ্যে ভাতার অর্থ সরাসরি সুবিধাভোগীর নিকট পৌঁছাতে চায়। এ ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর এমএফএস কোম্পানী নগদ, বিকাশ ও ব্যাংক এশিয়ার মাধ্যমে দেশব্যাপী বয়স্ক ভাতা বিতরণ করে চলেছে। এ গবেষণার ফলাফল বয়স্ক ভাতা কর্মসূচী সফল ভাবে বাস্তবায়নের দিন নির্দেশনা হিসেবে ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন গবেষণা পরিচালক মোহাম্মদ শাহী নেওয়াজ।

এই বিভাগের সব খবর

রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারকার্যে আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার সকালে জেলার শৈলকুপা উপজেলা পরিষদ...

চট্টগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবক নিহত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার (৩০ মে) সন্ধ্যায় উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের রাঙাপানি চা বাগানের প্রবেশমুখ সড়কে এই মর্মান্তিক...

বিশ্বকাপের কঠিন গ্রুপ ‘আই’-এর শিরোনামে ফ্রান্স; এমবাপ্পের সামনে হালান্ডের চ্যালেঞ্জ

২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন এবং ২০২২ সালের রানার্স-আপ ফ্রান্স এবারও বিশ্বকাপের অন্যতম শীর্ষ দাবীদার হিসেবে আসছে। তবে বিশ্বের এক নম্বর র‌্যাঙ্কিংধারী দলটিকে গ্রুপ ‘আই’-এ সেনেগাল...

সর্বশেষ

রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারকার্যে আদালতের কাছে আসামির বিরুদ্ধে সর্বোচ্চ...

চট্টগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ যুবক নিহত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত...

বিশ্বকাপের কঠিন গ্রুপ ‘আই’-এর শিরোনামে ফ্রান্স; এমবাপ্পের সামনে হালান্ডের চ্যালেঞ্জ

২০১৮ সালের বিশ্বচ্যাম্পিয়ন এবং ২০২২ সালের রানার্স-আপ ফ্রান্স এবারও...

ষড়যন্ত্র ঠেকাতে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে : চসিক মেয়র

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ব্যাহত করতে একটি মহল নানা...

জনগণকে সঙ্গে নিয়েই শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গড়তে হবে : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু

দেশে হামের প্রাদুর্ভাব এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। গত ২৪...