বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

সাগরে ভাসতে থাকা ১৫ জেলে ৩ দিন পর উদ্ধার

- Advertisement -
Single page 1st Paragraph

তিন দিন ধরে বঙ্গোপসাগরে ভাসতে থাকা ১৫ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। ভাসানচর থেকে ১৬ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্ব থেকে তাদের উদ্ধার করে ভাসানচরে নিয়ে যাওয়া হয়েছে।
সাগর থেকে মাছ ধরার জন্য ইঞ্জিন চালিত নৌকায় তিন দিন আগে গভীর সমুদ্রে গিয়েছিল। হঠাৎ নৌকার ইঞ্জিন বিকল হয়ে গেলে তারা নৌকার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ভাসতে থাকে।
রোববার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী জাহাজের সাহায্যে জেলেদেরকে ভাসানচরে নেওয়া হয়েছে।
জানা যায়,ভোলা থেকে ১৫ জেলে ইঞ্জিলচালিত নৌকা নিয়ে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়েছিলেন। নৌকাটি ভাসানচর থেকে ১৬ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে পৌঁছলে ইঞ্জিন বিকল হয়ে পড়ে। আশেপাশে কোনো নৌযান না পাওয়ায় তারা কারও সাহায্য নিতে পারেনি। এ অবস্থায় তিনদিন সাগরে ভাসতে থাকে। রোববার বিকেলে সাড়ে ৩টার দিকে ৯৯৯-এ ফোন করে কোস্ট গার্ডের কাছে সহযোগিতা চায় জেলেরা। সংবাদ পেয়েই ভাসানচর থেকে ছুটে যায় কোস্ট গার্ডের একটি উদ্ধারকারী টিম। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদেরকে সাগরে পাওয়া যায়। পরে নৌকাসহ জেলেদের উদ্ধার করে রাত ৯টার দিকে ভাসনচরে নিয়ে যায় কোস্ট গার্ডের একটি জাহাজ।
জেলেরা সুস্থ আছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা ও খাবার দেওয়া হযেছে।

এই বিভাগের সব খবর

বান্দরবানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু

জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি প্রসূতি ও নবজাতক সেবা চালু করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকার গর্ভবতী নারী ও নবজাতকদের জরুরি স্বাস্থ্যসেবা...

সিডিএ’র ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ

চট্টগ্রামের ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে জাপানি বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা আনার বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সঙ্গে আলোচনা করেছে নিউভিশন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড। আজ...

ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী

ইরানের বিরুদ্ধে ব্যয়বহুল যুদ্ধে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রে এখন গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ইন্সপেক্টর জেনারেল সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে...

সর্বশেষ

বান্দরবানে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি সেবা চালু

জেলা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা জরুরি...

সিডিএ’র ভবিষ্যৎ প্রকল্পে জাপানি বিনিয়োগের আগ্রহ

চট্টগ্রামের ভবিষ্যৎ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে জাপানি বিনিয়োগ ও প্রযুক্তিগত...

ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে গোলাবারুদের ঘাটতি দেখা দিয়েছে: সামরিক বাহিনী

ইরানের বিরুদ্ধে ব্যয়বহুল যুদ্ধে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণে...

এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত জ্যোতির

আসন্ন এশিয়ান গেমসের পর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত...

সিএমপির ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যা সমাধানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ...

পুলিশের সক্ষমতা বাড়াতে পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট গঠন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাইবার অপরাধ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের...