সোমবার, ২ নভেম্বর ২০২৬

জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ রাজপথে থাকবেই : আ জ ম নাছির

- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, কোনো পাল্টাপাল্টি কর্মসূচি নয়, বিএনপি-জামাত জোট হুমকি দিচ্ছে দেশকে অস্থিতিশীল করবে, আগুন সন্ত্রাস চালাবে এজন্যই আওয়ামী লীগ জনগণের জানমাল রক্ষায় রাজপথে আছে, রাজপথে থাকবেই। কারণ আওয়ামী লীগ জনগণের সংগঠন।
আজ বুধবার সকাল ১১টায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে দারুল মার্কেটস্থ দলীয় কার্যালয়ের সামনের চত্বরে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে তিনি একথা বলেন।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচির সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি এড. সুনীল কুমার সরকার, এড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ বদিউল আলম, সম্পাদকম-লীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, হাসান মাহমুদ শমসের, এড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, হাজী মো. হোসেন, হাজী জহুর আহমদ, মাহবুবুল হক মিয়া, আব্দুল আহাদ প্রমুখ।
আ জ ম নাছির বলেন, বিএনপি ক্যান্টমেন্ট থেকে জন্ম নিয়ছে, তাই জনগণের দল নয়। এরা সাধারণ মানুষের ধর্মবোধকে উপজীব্য করে সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের আদর্শ, চেতনাকে নসাৎ করেছে। বিএনপি জামাত পরিষ্কার অর্থে স্বাধীনতার প্রতিপক্ষ, তাদের অস্তিত্ব নির্মূল করতে হবে। এই অপশক্তির বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ রাজপথে অবস্থান নিয়েছে। তিনি আরো বলেন, বিএনপি জামাত কোনদিন সংবিধান সম্মতভাবে ক্ষমতায় আসেনি। যদি সত্যিই সংবিধান অনুসৃত বিধিমালায় হয় তাহলে স্বাধীনতা বিরোধী এই দু-দলের নির্বাচনের কোন অধিকার নেই। বিএনপির যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের গায়ে স্বাধীনতা বিরোধী জামাতের পৃষ্ঠপোষকতার সিলমোহর আছে। এদের ভাবধারায় নতুন প্রজন্মকে বার বার ভুল ব্যাখ্যা দিয়েছে। এই অপব্যাখ্যার সংশোধন করার জন্য নতুন প্রজন্মকে নিয়ে আওয়ামী লীগ রাজপথে আছে থাকবে।
সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি আলহাজ নঈম উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, আমরা যারা দেশকে ভালবাসি তাদেরকে রাজপথে থেকেই কঠিন সত্যের মুখোমুখি হতে হবে। এই সত্যটি হলো বাংলাদেশ থাকবেই এবং এর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা যে ফনা তুলেছে তাকে পাল্টা আঘাত দিতে হবে। একই সাথে নতুন প্রজন্মকে পরিশুদ্ধ করে তারা যাতে কর্মসংস্থানের সুযোগ পায় সেই ব্যবস্থা করে বুঝাতে হবে বাংলাদেশ আমাদের।

এই বিভাগের সব খবর

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে যুক্তরাষ্ট্র। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশটিতে বাংলাদেশের রপ্তানি আয়...

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও জোটের মনোনীত প্রার্থী এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজ সোমবার নির্বাচন...

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে লিপ্ত এবং অস্থিতিশীলতা সৃষ্টির জন্য বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা...

সর্বশেষ

চার মাসে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি আয় বেড়েছে ১১.৫১ শতাংশ

বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় একক গন্তব্য হিসেবে নিজেদের...

মিষ্টির আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এলিজা জামান

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩ এর উপনির্বাচনে বাংলাদেশ...

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা শ্রমিক আন্দোলনের নামে শ্রমিকদের...

আল্লামা ছালেহ জহুর ওয়াজেদী (রহ.) ছিলেন একজন বুজুর্গ ও সুফীবাদী ব্যক্তি

অক্সিজেন–কুয়াইশ সংযোগ সড়ক নয়াহাটস্থ আল্লামা ছালেহ জহুর ওয়াজেদীর (রহ.)...

প্রফেসর প্রিয়তোষ শীলের ১৫ তম মৃত্যুবার্ষিকী আজ

পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের কৃতীসন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও চট্টগ্রাম...

চুয়েটে সর্বাত্মক একাডেমিক শাটডাউন আজ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ভিসির রুটিন দায়িত্ব...