বুধবার, ২৪ জুন ২০২৬

রূপগঞ্জের চাঞ্চল্যকর জয়দেব হত্যা মামলার মূলহোতাসহ গ্রেপ্তার ২

- Advertisement -
Single page 1st Paragraph

নারায়ণগঞ্জ রূপগঞ্জের চাঞ্চল্যকর জয়দেব হত্যা মামলার মূলহোতাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১।

গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ এর  একটি দল মঙ্গলবার(২৪জানুয়ারি)দিবাগত রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন ভিংরাব এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রূপগঞ্জে চাঞ্চল্যকর “জয়দেব” হত্যা মামলার এজাহারনামীয় আসামী ক। সিয়াম (১৮), পিতা- মাহাবুব খ। রোকেয়া বেগম (৩৮), স্বামী- মাহাবুব, উভয় সাং- ভিংরাব, থানা- রূপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ’দেরকে গ্রেপ্তার করে।

উল্লেখ্য যে, ভিকটিম জয়দেব সরকার তার পরিবার নিয়ে রূপগঞ্জ থানাধীন ভিংরাব এলাকায় সুনিল মালাকারের জায়গায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতো এবং বাড়ি দেখাশুনা করতো। গত ২০ মে ২০২২ তারিখে ০১ নং আসামী সিয়াম (১৮) ও ০২ নং আসামী রোকেয়া বেগম (৩৮) সুনিল মালাকারের জায়গার আম গাছ হতে আম পাড়তে থাকলে ভিকটিম জয়দেব সরকার নিষেধ করলে গ্রেপ্তারকৃত আসামীরা ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে নৃশংসভাবে শ্বাসরোধ করে হত্যা করে।

উক্ত ঘটনায় ভিকটিমের মেয়ে বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-৪৯, তারিখ ২০ মে ২০২২। উক্ত হত্যাকান্ডের পর হতে এজাহারনামীয় আসামীরা কৌশলে আত্মগোপন করে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল হত্যা মামলার এজাহারভূক্ত পলাতক আসামীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে এবং গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামীরা বর্ণিত হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।

গ্রেপ্তার আসামীদেরকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য সিআইডি, নারায়ণগঞ্জ-এর তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের সব খবর

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য সে দেশের সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি এই...

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের জীবন রক্ষায় বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এখন সময়...

সর্বশেষ

মালয়েশিয়ার বন্ধুত্বে আমরা গভীরভাবে অভিভূত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় তাঁর প্রথম বিদেশ সফরে উষ্ণ...

অনলাইন জুয়া নিয়ন্ত্রণে ‘জুয়া প্রতিরোধ বিল-২০২৬’ সংসদে উত্থাপন

অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং প্ল্যাটফর্ম এবং ম্যাচ ফিক্সিংয়ের বিস্তার...

বিশ্বনেতাদের জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

: জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিশ্বজুড়ে বিপন্ন লাখ লাখ মানুষের...

দেশবিরোধী নিষিদ্ধ সংগঠনকে অস্থিরতা সৃষ্টি করতে দেওয়া হবে না : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

বিচারাধীন অবস্থায় আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের বিরুদ্ধে মামলায় আরো সাতজনের সাক্ষ্যগ্রহণ

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ করে...