সোমবার, ২৯ জুন ২০২৬

চট্টগ্রামবাসী সিআরবিতে হাসপাতাল চায় না নাগরিক সমাজ

- Advertisement -
Single page 1st Paragraph

সিআরবি এলাকায় হাসপাতাল প্রকল্প বাস্তবায়ন না করার দাবি মাননীয় প্রধানমন্ত্রী, সরাকরি বিভিন্ন সেবা সংস্থা এবং রেলওয়েকে চিঠি দিয়ে জানানো হয়েছে। চট্টগ্রামের মানুষ সিআরবিতে হাসপাতাল চায় না। চিঠি দেয়ার বিষয়টি জানানোর পরও তা বেমামুল ভুলে গিয়ে রেলমন্ত্রী মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেছেন বক্তারা। শনিবার বিকেলে সিআরবি সাত রাস্তা মোড়ে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। নাগরিক সমাজ, চট্টগ্রাম আয়োজিত সমাবেশ থেকে অবিলম্বে চট্টগ্রামবাসীর আহ্বানে সাড়া দিয়ে সিআরবিতে হাসপাতাল প্রকল্প বাতিলের দাবি জানানো হয়। সমাবেশে দক্ষিণ জেলা আওয়ামী লীগরে সাধারণ সম্পাদক মোহাম্মদ মফিজুর রহমান বলেন, সিআরবিতে হাসপাতাল না করার বিষয়ে প্রধানমন্ত্রীকে আমরা চিঠি দিয়েছি। চট্টগ্রামের সকল সেবা সংস্থার সাথে যোগাযোগ করেছি। তাদের বিষয়টি জানিয়েছি। রেলকে আমরা লিখিতভাবে এসব বিষয়ে অভিহিত করেছি। প্রধানমন্ত্রীর দপ্তরসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে জানিয়েছি। এখন রেলমন্ত্রী বেমালুম তা ভুলে গেছেন নয়ত মিথ্যাচার করছেন। সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রামের মানুষ সিআরবিতে হাসপাতাল চায় না। রেলমন্ত্রী বলেছেন, চট্টগ্রামের মানুষ না চাইলে জোর করে চাপিয়ে দেয়া হবে না। দীর্ঘ সময় ধরে বিভিন্ন কর্মসূচি পালন করে চট্টগ্রামের আপামর জনসাধারণ জানিয়ে দিয়েছে চট্টগ্রামের ফুসফুস সিআরবিতে হাসপাতাল প্রকল্প চট্টগ্রামবাসী চায় না। আশাকরি তিনি বিষয়টি বুঝতে পারবেন এবং অবিলম্বে সিআরবির প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করে প্রস্তাবিত হাসপাতাল প্রকল্প বাতিল করবেন। সাংস্কৃতিক সংগঠক প্রণব চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রাশেদ হাসান, ন্যাপ নেতা মিটুল দাশগুপ্ত, জ্যেষ্ঠ সাংবাদিক ঋত্তিক নয়ন, শিবু প্রসাদ চৌধুরী, মাঈনুদ্দিন কোহেল, মনোজিত দাশ বর্মন, সুজিত চক্রবর্তী, মাসুদ হাসান উজ্জ্বল, বিপ্লব কুমার শীল, তাপস দেব,সাজ্জাদ হোসেন জাফর, মোস্তাফিজ উদ্দিন মাহিন, জসিম উদ্দিন, ইফতেখার হোসেন, মহিউদ্দিন হানানজসিম উদ্দিন, অ্যাডভোকেট রাজীব প্রমুখ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...