সোমবার, ২৯ জুন ২০২৬

পন্ডিত বিজন কুমার চৌধুরী ছিলেন মার্গীয় সঙ্গীতের পুরোধা ব্যক্তিত্ব

- Advertisement -
Single page 1st Paragraph

আনন্দী সঙ্গীত একাডেমি কর্তৃক আয়োজিত দেশবরেণ্য সঙ্গীতজ্ঞ পন্ডিত বিজন চৌধুরীর ৮২ তম জন্ম দিন ও ৭ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মৃতি চারণ অনুষ্ঠান ফুলকি চট্টগ্রাম এ কে খান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। স্মৃতি চারণ অনুষ্ঠান প্রধান তিথির বক্তব্য রাখেন লোক প্রশাসন বিভাগের প্রফেসর কবি হোসাইন কবির তিনি বলেন, পন্ডিত বিজন চৌধুরী মার্গীয় সঙ্গীতের পুরোধা ব্যক্তিত্বদের মধ্যে অনন্য ও অন্যতম। পন্ডিতজী দেশ বিদেশর বহু পন্ডিত ও গুনী শিল্পীদের সাথে তবলা সঙ্গত করেছেন। প্রজ্ঞাবান বহুশিল্পীদের মধ্যে নিজেকে একজন তবলাশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র হয়ে থাকবেন। দেশে অসংখ্য ছাত্র-ছাত্রী তৈরী করে গেছেন।
স্মৃতিচারন ও সভায় উচ্চাঙ্গসংগীত অনুষ্ঠানের উদ্ভোধন করেন পন্ডিত স্বর্ণময় চক্রবতী। তিনি বলেন, পন্ডিত বিজন কুমার চৌধুরী ছিলেন লয়কারী,লয়ের প্রতি প্রখরতার জন্যই শিল্পীরা উনার সাথে গাইতে স্বাছন্দ্যবোধ করতেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. মো. রেয়াজুল হক বিভাগীয় পরিচালক প্রাণীসম্পদ দপ্তর। সভাপতি তাঁর বক্তব্যে বলেন, পন্ডিত বিজন চৌধুরী ছিলেন শিল্পী তৈরীর কারীগর। তাঁর কাছে শেখা বহু ছাত্র তবলা শিল্পী আজ দেশে প্রতিষ্ঠিত।
স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সাধারণত সম্পাদক তাঁরই শীর্ষ শিল্পী সুরজিৎ সেন। তিনি বলেন আমার গুরজির ধা,না,বাণী এতো সুমিষ্ঠ যা অন্য কারো হাতে দেখিনি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ড.অনিমেষ চক্রবর্তী, শিল্পী রাজীব দাশ, শিল্পী দিপেন চৌধুরী। এছাড়াও স্মৃতিচারণ করেনর্ অনুষ্ঠান সচিব রাজুদাশ গুপ্ত টিটু, আহবায়ক আলমগীর আলম, সভাপতি বিশুতোষ তালুকদার।
এরপর দ্বিতীয়পর্বে শুরু হয় উচ্চাঙ্গসংগীত। আনন্দী সঙ্গীত একাডেমির ২৫জন ছাত্র-ছাত্রী’র অংশগ্রহণে ত্রিতালের তবলা লহড়া পরিবেশিত হয়। পরিচালনায় ছিলেন শিল্পী ও শিক্ষক সুরজিৎ সেন।
অনুষ্ঠানে ঝাঁপতালের উপর একক তবলা লহড়া পরিবেশন করেন শিল্পী সুদেব কুমার দাশ। ঝিঝিট রাগে খেয়াল পরিবেশন করেন শিল্পী রিটন কুমার ধর। সর্বশেষ শিল্পী রণধীর দাশ শুককল্যান রাগের উপর বাঁশি পরিবেশন করেন তাকে তবলা সঙ্গত করেন শিল্পী প্রনব ভট্টাচার্য, তানপুরায় সম্পদ বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তূর্ণা বড়ুয়া। সকলে আনন্দী সঙ্গীত একাডেমিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এরকম একটা অনুষ্ঠান উপহার দেবার জন্য।

এই বিভাগের সব খবর

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আজ (সোমবার) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে দেওয়ার উদ্যোগ নিতে বাংলালিংক কর্তপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভেয়নের চেয়ারম্যান অগি ফাবেলা আজ...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায় বাধ্য হয়ে লোডশেডিং দিতে হচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল...

সর্বশেষ

দেশবরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই

বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের পাপেট শিল্পের পথিকৃৎ এবং একুশে...

গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রাহকদের কাছে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন পৌঁছে...

কারিগরি ত্রুটিতে ২ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাধ্য হয়ে লোডশেডিং: বিদ্যুৎমন্ত্রী

কারিগরি ত্রুটির কারণে দেশের দুটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায়...

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...