সোমবার, ২ নভেম্বর ২০২৬

লামায় স্কুল ছাত্রীদের অন্ত:উপজেলা কারাতে প্রতিযোগীতা

প্রথম স্থান অর্জন করলো লামা উপােজলা

- Advertisement -
Single page 1st Paragraph

:
মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি
‘আত্মরক্ষার কৌশল আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক’ এ স্লোগানকে প্রতিপ্রাদ্য করে বান্দরবানের লামা উপজেলায় বেসরকারী সংস্থা গ্রাম উন্নয়ন সংগঠনের (গ্রাউস) উদ্যোগে মেয়েদের আন্ত:উপজেলা কারাতে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে লামা, আলীকদম, নাইক্ষংচড়ি উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। সংস্থার সামাজিক সম্প্রীতি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রতিযোগীতার শুভ উদ্বোধন করেন, পৌরসভার মেয়র জহিরুল ইসলাম। ৩০ জন করে দুটি দলে বিভক্ত হয়ে ৬০জন ছাত্রী প্রতিযোগীতায় অংশ গ্রহণ করেন। প্রতিযোগিতায় লামা উপজেলা প্রথম, আলীকদম দ্বিতীয় ও নাইক্ষংছড়ি উপজেলা তৃতীয় স্থান অর্জন করে। পরে জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল বিজয়ী ছাত্রীদের মধ্যে ব্যাগ ও ক্রেষ্ট বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, গ্রাউসের রিপোটিং এবং মনিটরিং কর্মকর্তা পাখওয়াম বম, ফোকাল পার্সন মেহেরুন্নেছা ও কমিউনিটি মোবিলাইজার বাপ্পী। লকডাউনের আগে গ্রাউসের আয়োজনে সামাজিক সম্প্রীতি প্রকল্পের আওতায় ৪০ দিনব্যাপী কারাতে প্রশিক্ষণ শুরু হয়। প্রশিক্ষণ শেষে প্রতিজন চার হাজার টাকা করে ৪০জন প্রশিক্ষণার্থীকে ব্যাগ, ২ সেট ড্রেস প্রদান করা হয়।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...