শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

অর্ধযুগ পর প্যারাগুয়েকে হারালো আর্জেন্টিনা

- Advertisement -
Single page 1st Paragraph

আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি প্রতিম্যাচেই তার দল নিয়ে বেশ পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন, কোপা আমেরিকার মতো মেজর ইভেন্টে যেটি বেশ সাহসের কাজও বটে! প্যারাগুয়ের বিপক্ষে একাদশটাই দেখুন। আগের ম্যাচের স্টার্টিং লাইনআপের সঙ্গে পার্থক্যটা ৬জনের! অর্থাৎ উরুগুয়ের সঙ্গে যারা খেলেছিলেন, সেই একাদশের ৬জনই নেই আজকের একাদশে।

ডিফেন্সটা ঠিক রেখে আক্রমণাত্মক দল সাজান স্ক্যালোনি। ফরোয়ার্ড লাইনে দুই ফ্লপ লওতারো মার্টিনেজ আর নিকো গঞ্জালেসকে বসিয়ে নামান অভিজ্ঞ ডি মারিয়া আর সার্জিও অ্যাগুয়েরোকে। সঙ্গে পাপু গোমেজকেও নিয়ে আসেন অ্যাটাকিংয়ে। মেসি তো ছিলেনই। স্ক্যালোনির ফরমেশনটা এমন, ৪-২-৩-১।

কোচের আস্থার প্রতিদান দিয়েছেন ডি মারিয়া-গোমেজরা। মেসির বাড়ানো বল ধরে ডি মারিয়া এগিয়ে যান, ডি বক্সের ভেতর দাঁড়ানো পাপু গোমেজকে খুঁজে নেন। দারুণ এক ফিনিশিংয়ে গোমেজ বল পাঠিয়ে দেন প্যারাগুয়ের জালে। আর্জেন্টিনার লিড। ম্যাচের বয়স তখন মাত্র ১০ মিনিট।

গোল খেয়ে বেশ তেতে উঠে প্যারাগুয়ে। বেশ কয়েকবার হামলা চালায় আর্জেন্টিনার রক্ষণে। তবে নিজেদের রক্ষণ সামলে কয়েকবারই কাউন্টার অ্যাটাকে গেছেন মেসি-ডি মারিয়ারা। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে একটি আত্মঘাতী গোলও পেয়ে যায় তারা। তবে অফসাইড ধরে সেটি বাতিল করে দেন ম্যাচ রেফারি। যদিও রেফারির সিদ্ধান্তকে বিতর্কিতই মনে হয়েছে।

দ্বিতীয়ার্ধে এলোমেলো ফুটবল খেলেছে দুই দল। অ্যাগুয়েরো-ডি মারিয়া-গোমেজ সবাইকেই তুলে নেন কোচ, নামান কোরেয়া-ডি পলদের। তারাও আর গোল আদায় করতে সক্ষম হন নি। বল দখলে রেখে আক্রমণে যাওয়ার চেষ্টা করেছে প্যারাগুয়ে। তবে আরও একবার নিজেদের জাল রক্ষা করতে সক্ষম হয় আর্জেন্টিনা।

প্যারাগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সবশেষ জয়টা ২০১৫ সালে। অর্ধযুগ পর আবারো তাদের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট পেল মেসিবাহিনী।

এ নিয়ে আসরে টানা ২য় জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এলো আর্জেন্টিনা। এই জয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল আর্জেন্টিনা।

এই বিভাগের সব খবর

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রবেশের সময় তাঁদের হাতে তিনি এ নিয়োগপত্র তুলে দেন । এ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর বিরুদ্ধে আনুষ্ঠানিক শাস্তিমূলক কার্যক্রম শুরু করেছে ফিফা। ইংল্যান্ডকে ২-১...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন প্রজাতির ফুল গাছ দিয়ে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। বুধবার আগ্রাবাদ...

সর্বশেষ

প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান তিন প্রতিবন্ধীর হাতে নিয়োগপত্র তুলে দিয়েছেন। বাংলাদেশ...

আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ফিফা

বিশ্বকাপে রাজনৈতিক বার্তা প্রদর্শন এবং ফাইনাল ম্যাচ শেষে মাঠে...

সবুজে সাজছে বিমানবন্দর থেকে মোহরার মিড আইল্যান্ড

নগরীর বিমানবন্দর থেকে মোহরা পর্যন্ত সড়কের মিড আইল্যান্ড বিভিন্ন...

প্রথমবার ঢাকা সফরে আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে প্রথমবারের মতো ঢাকা সফরে...

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...