বুধবার, ৫ আগস্ট ২০২৬

ইউক্রেন প্রেসিডেন্টের উপদেষ্টার পদত্যাগ ঘোষণা

- Advertisement -
Single page 1st Paragraph

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। দনিপ্রোতে একটি বহুতল আবাসিক ভবনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৪৪ জন নিহত হওয়ার পর তিনি পদত্যাগপত্র জমা দেন। ।

তার পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কি বা তার কার্যালয় থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। ওলেক্সি বলেন, আমি পদত্যাগ করার দরখাস্ত দিয়েছি। আমি সভ্য আচরণের একটি উদাহরণ স্থাপন করতে চাই। মৌলিক ত্রুটির প্রতিবাদ জানাতে পদত্যাগের ঘোষণা দিলাম।

দনিপ্রতে হামলার কারণে ইউক্রেনে সাধারণ নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। হামলা নিয়ে একটি ভিডিওতে ওলেক্সি বলেন, ইউক্রেনের আকাশ সুরক্ষা ব্যবস্থা রাশিয়ার ছোড়া একটি ক্ষেপণাস্ত্রকে ভূপাতিত করে।ফ লে ওই ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দনিপ্রোর আবাসিক ভবনের ওপর পড়ে।

পরে জানানো হয়, রাশিয়ার একটি কেএইচ-২২ ক্ষেপণাস্ত্র ওই ভবনে আঘাত হানে। যেটি ভূপাতিত করার সক্ষমতা তাদের আকাশ সুরক্ষা ব্যবস্থায় নেই। এরপর ইউক্রেনের কিছু সংসদ সদস্য আরেস্তোভিচকে বরখাস্ত করার আহ্বান জানিয়ে একটি পিটিশনে স্বাক্ষর করেন। অনেকেই তার ওপর রাশিয়ার পক্ষ নেওয়ার অভিযোগ করেন।

পরে ওলেক্সি নিজের ভুল স্বীকার করেন। এদিকে দনিপ্রোতে হামলার ব্যাপারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দাবি জানিয়ে বলেছেন, রাশিয়া আবাসিক ভবনে হামলা চালায়নি।

এই বিভাগের সব খবর

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহত যোদ্ধা মিতু হাসপাতালের শয্যা থেকে আজ সরাসরি ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’- এর উদ্বোধনী অনুষ্ঠানে...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত করার লক্ষ্যে ১৫ সদস্যের ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড’ পুনর্গঠন করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, ‘জুলাই গণহত্যার সাথে জড়িত সবার বিচার এই সরকার নিশ্চিত করবে। ১৭...

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মিতুর খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

পুনর্গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড

দেশের চলচ্চিত্র সার্টিফিকেশন কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও সমন্বিত...

জুলাই গণহত্যায় জড়িত সবার বিচার নিশ্চিত করবে সরকার : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে জুলাই স্মৃতি জাদুঘর থেকে : অধ্যাপক ইউনূস

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন,...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হতাহতদের পরিবারের শোকাহত সদস্যদের আশ্বস্ত করে প্রধানমন্ত্রী...

জুলাই স্মৃতি জাদুঘরের দুয়ার খুলেছে, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

চব্বিশের গণঅভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই...