শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

যুব গেমস: হ্যান্ডবলে চট্টগ্রাম জেলা দল চ্যাম্পিয়ন

- Advertisement -
Single page 1st Paragraph

শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে আন্তঃজেলা পর্বে হ্যান্ডবল ইভেন্টে তরুণ বিভাগে চট্টগ্রাম জেলা দল চ্যাম্পিয়ন হয়েছে। আজ এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে চট্টগ্রাম জেলা দল ২৭-২২ গোলে বান্দরবান জেলা দলকে হারায়।
উদ্বোধনী দিন চট্টগ্রাম বিভাগে অ্যাথলেটিকসের ৮ টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ১০০ মিটার স্প্রিন্টে তরুণ বিভাগে কুমিল্লার মো. সাইফুল প্রথম ও আবু কায়ছার মো. আরাফাত দ্বিতীয়, তরুণী বিভাগে রাঙামাটির হুমায়রা রসিদ প্রথম ও লক্ষ্মীপুরের তামান্না আক্তার দ্বিতীয়, ২০০ মিটার স্প্রিন্টে তরুণ বিভাগে রাঙামাটির মো. রায়হান হোসেন প্রথম ও নোয়াখালীর সাজ্জাদুর রহমান দ্বিতীয়, তরুণী বিভাগে রাঙামাটির হুমায়রা রসিদ প্রথম ও লক্ষ্মীপুরের তামান্না আক্তার দ্বিতীয়, ৪০০ মিটার দৌঁড়ে তরুণ বিভাগে লক্ষ্মীপুরের মো. রনি ও কুমিল্লার মো. কবির হোসেন দ্বিতীয়, তরুণী বিভাগে রাঙামাটির হুমায়রা রসিদ প্রথম ও লক্ষ্মীপুরের ইতি আক্তার দ্বিতীয়, ৮০০ মিটার দৌঁড়ে তরুণ বিভাগে কুমিল্লার মো. কবির হোসাইন প্রথম ও কুমিল্লার মো. সারওয়ার দ্বিতীয়, তরুণী বিভাগে খাগড়াছড়ির বৈশাখী চাকমা প্রথম ও ফেনীর নাদিয়া সুলতানা দ্বিতীয়, ১৫০০ মিটার দৌঁড়ে তরুণ বিভাগে কুমিল্লা মো. কবির হোসাইন প্রথম ও খাগড়াছড়ির মো. রমজান আলী দ্বিতীয়, তরুণী বিভাগে খাগড়াছড়ির বৈশাখী চাকমা প্রথম ও ফেনীর নাদিয়া সুলতানা দ্বিতীয় স্থান অর্জন করেন। লং জাম্প তরুণ বিভাগে চাঁদপুদের নেওয়াজ মোর্শেদ শাওন প্রথম ও নোয়াখালীর মোহাইশেনুন আকতার দ্বিতীয়, তরুণী বিভাগে রাঙামাটির প্রজ্ঞা চাকমা প্রথম ও পূর্বা চাকমা দ্বিতীয়, লং জাম্প তরুণ বিভাগে নোয়াখালীর বাকী বিল্লাহ প্রথম ও লক্ষ্মীপুরের মো. সৌরভ দ্বিতীয়, শটপুট নিক্ষেপে তরুণী বিভাগে রাঙামাটির প্রজ্ঞা চাকমা প্রথম ও লক্ষ্মীপুরের তামান্না আকতার দ্বিতীয়, তরুণী বিভাগে ব্রাহ্মণবাড়িয়ার সান্তা আকতার প্রথম ও চাঁদপুরের ইতি আকতার দ্বিতীয় হন।
বাংলাদেশ অলিম্পিক এসোসিয়শনের(বিওএ) আয়োজনে ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এর আগে ১০ টায় এমএ আজিজ স্টেডিয়ামে আন্তঃজেলা পর্বের শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, সিএমপি। গেস্ট আব অনার ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আনোয়ার পাশা, জেলা প্রশাসক আবুুল বাশার মো. ফখরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আলহাজ আলী আব্বাস। অনুষ্ঠান পরিচালনা করেন ড. সিরাজউদ্দিন মো. আলমগীর।

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...