সোমবার, ২৯ জুন ২০২৬

আইনী সহায়তা দেবে বিএইচআরএফ

চান্দগাঁও এর চাঞ্চল্যকর মা-ছেলে জোড়া খুন চার্জশীট দাখিল,

- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর পুরাতন চান্দগাঁও এলাকায় গত ২০২০ সালের আগস্টের ২৪ তারিখ ঘটে যাওয়া মা-ছেলে খুনের মামলায় চার্জশীট দাখিল করেছে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা । চান্দগাঁও থানার হত্যা মামলা ২৯(৮)২০২০ এর এজাহার নামীয় আসামী মোঃ ফারুক(৩৪) পিতা- মোঃ সিরাজ, সাং- খাজা রোড, কসাইপাড়া, চান্দগাঁও, চট্টগ্রাম এর বিরুদ্ধে দঃবিঃ ৩০২ ধারায় অপরাধ প্রাথমিক তদন্তে প্রমাণিত হওয়ায় ফৌজদারী কার্যাবিধির ১৭৩ ধারায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে । ভিকটিম গুলনাহার বেগম(৩৩) এর কন্যা ও ভিকটিম রিফাত (০৯) এর বোন ময়ূরী আক্তার (১৯) বাদী হয়ে গত ২৫/০৮/২০২০ ইং তারিখে চান্দগাঁও থানায় উক্ত হত্যা মামলা দায়ের করেছিলেন । তিনি মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন- বিএইচআরএফ এর আইনী সহায়তায় উক্ত মামলা পরিচালনা করছেন । অদ্য বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ সরোয়ার জাহানের আদালত প্রতিবেদনটি গ্রহণ পূর্বক পরবর্তী কার্যক্রমের জন্য বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতে প্রেরণের নির্দেশ দেন । উল্লেখ্য মামলার একমাত্র আসামী মোঃ ফারুক(৩৪) সংবাদদাতা ময়ুরী আক্তারের মাতা গোলবাহার বেগম ও ছোট ভাই নয় বছরের নাবালক শিশু মোঃ রিফাতকে ঘটনার দিন নির্মমভাবে খুন করে । এর আগে গত ০১ অক্টোবর বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় ফারুক ঢাকা থেকে আকবর শাহ থানাধীন পাক্কার মাথা এলাকায় এসে অবস্থান নিলে ফারুককে আটক করে র্যা ব -০৭ এর চান্দগাঁও ক্যাম্পে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার কাজী মোহাম্মদ তারেক আজিজের একটি টিম ফারুকের কাজ থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে বলে জানায় র্যা ব । প্রাথমিক জিজ্ঞাসবাদে ফারুক স্বীকার করে রাগের মাথায় ‘পাতানো বোন’ গুলনাহার বেগমকে খুন করেছে এবং খুনের ঘটনা দেখে ফেলায় তার শিশুপুত্র রিফাতকেও খুন করেছে । সংবাদদাতার পক্ষে মামলা পরিচালনা করছেন মানবাধিকার আইনজীবী এ এম জিয়া হাবীব আহ্সান, এডভোকেট মোঃ হাসান আলী ও মোহাম্মদ বদরুল হাসান প্রমুখ ।

এই বিভাগের সব খবর

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার বিক্রির চেষ্টার অভিযোগে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার (২৮ জুন) বিকেলে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের চরফরিদ এলাকার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন কেন্দ্রে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে সকাল থেকে বিকেল পর্যন্ত অভিভাবকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র এটিএম বুথ থেকে ১৭ লাখ টাকা চুরির ঘটনায় দায়িত্বরত নিরাপত্তা কর্মীকে...

সর্বশেষ

আসল অস্ত্রের ছদ্মবেশে লাইটার, কর্ণফুলীতে প্রতারক চক্রের ৪ সদস্য আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় আগ্নেয়াস্ত্র বলে একটি রিভলবার আকৃতির লাইটার...

চট্টগ্রামে ভিটামিন ‘এ’ ক্যাপসুল নিতে কেন্দ্রগুলোতে ছিল শিশু ও অভিভাবকদের ভিড়

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে চট্টগ্রাম নগরীর বিভিন্ন...

সীতাকুণ্ডে ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার

চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অবস্থিত...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই...

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া পর্যটক...

রাঙ্গামাটিতে সার জব্দ করেছে বিজিবি

জেলার বরকল উপজেলায় আজ ভারতে পাচারকালে বিভিন্ন ধরনের বিপুল...