রবিবার, ১ নভেম্বর ২০২৬

কাবুলে আততায়ীর গুলিতে সাবেক আফগান এমপি নিহত

- Advertisement -
Single page 1st Paragraph

কাবুলে নিজ বাসভবনে আততায়ীর গুলিতে নিহত হয়েছেন সাবেক এক আফগান নারী সংসদ সদস্য (এমপি) ও তার দেহরক্ষী। নিহত ওই সংসদ সদস্যের নাম মুরসাল নাবিজাদা। বিবিসির এক প্রতিবেদনে এমনটা জানা যায়।

তালেবানের ক্ষমতা গ্রহণের পর তিনি কাবুলেই বসবাস করে আসছিলেন। তার ওপর হামলার সময় তার ভাই ও অপর এক দেহরক্ষী আহত হয়েছেন।
কাবুল পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানান, এ ঘটনার তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

নাবিজাদা আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারের বাসিন্দা ছিলেন। ২০১৮ সালে তিনি কাবুল থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তালেবানের ক্ষমতায় ফিরে আসা পর্যন্ত ছিলেন।

তিনি প্রতিরক্ষাবিষয়ক সংসদীয় কমিটির সদস্য, মানবসম্পদ ও উন্নয়ন এবং গবেষণা কেন্দ্রে কর্মরত ছিলেন।

আফগানিস্তানের পশ্চিমা সমর্থিত সাবেক সরকারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা আবদুল্লাহ আবদুল্লাহ জানান, নাবিজাদার মৃত্যুর খবরে তিনি অত্যন্ত ব্যথিত। তিনি আশা করেন, অপরাধীরা শাস্তির মুখোমুখি হবে।

এই বিভাগের সব খবর

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আজ এ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন আজ রোববার থেকে শুরু হয়েছে। আগামী ৭ নভেম্বর পর্যন্ত এ...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন গ্রিড-সংযুক্ত সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। ইতোমধ্যে এর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বিবেচনার জন্য পরিকল্পনা...

সর্বশেষ

গার্মেন্টস খাতের নিম্নতম মজুরি বোর্ড গঠন

গার্মেন্টস শিল্প খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ...

এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু আজ, চলবে ৭ নভেম্বর পর্যন্ত

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল...

মাতারবাড়ীতে ৭০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ সরকারের

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অব্যবহৃত জমিতে ৭০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন...

সিওসি ৮৬’র বন্ধুসভা

সিওসি ৮৬’র ১৮৯ তম মাসিক বন্ধু সভা প্রেসক্লাব বিল্ডিং–এর...

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য...

এইচএসসিতে চট্টগ্রাম বোর্ডে কমেছে পাসের হার ও জিপিএ-৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাঁচ বছর...