ইসরায়েলি সেনাদের গুলিতে অধিকৃত পশ্চিম উপকূলে দুই ফিলিস্তিনি বন্দুকধারী নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোরের দিকে তিন বন্দুকধারীর সঙ্গে সংঘর্ষ হয় ইসরায়েলি সেনাদের। এ সময় গুলিতে আহত হয় এক বন্দুকধারী। আহত ব্যক্তিকে স্থানীয়দের হাতে দিয়ে গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে বাকি দুজন। কিন্তু পেছনে থাকা সেনারা গুলি চালায়।
ইসরায়েলি সামরিক বাহিনীর এক মুখপাত্র বলেন, আক্রমণের কবলে পড়ে ওই গাড়িকে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়া হয়। গাড়িটি এ সময় একটি দেয়ালে আছড়ে পড়ে। এ ঘটনায় ইসরায়েলি পক্ষে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গাড়িটির ভেতরে রক্তের দাগ দেখা গেছে বলেও উল্লেখ করা হয়েছে।

