সোমবার, ১৫ জুন ২০২৬

টেকনাফে ছয় রোহিঙ্গাকে অপহরণ

- Advertisement -
Single page 1st Paragraph

কক্সবাজারের টেকনাফে স্থানীয় চার কৃষক অপহরণের পর সাড়ে ১৩ লাখ টাকা দিয়ে মক্তিপণে ছাড়া পাওয়ার পর ফের ছয় রোহিঙ্গাকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

এবার ৬ রোহিঙ্গাকে অপহরণ করে তাদের পরিবারের কাছে ৫০ হাজার টাকা করে মোট ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে। শ্রমিক হিসেবে কাজ দেয়ার কথা বলে স্থানীয় এক ব্যক্তি অজ্ঞাত স্থানে নিয়ে তাদের জিম্মি করে রাখে এমন অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৪ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম।

অপহরণের শিকার রোহিঙ্গারা হলেন-টেকনাফের চাকমারকুল ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী আমির হাকিমের ছেলে মো. ফরোয়াস (২০) ও মো. জুহার (৩০), মোহাম্মদ ইসলামের ছেলে মো. নূর (৩৫), আবুল হোসেনের ছেলে নুরুল হক (৩০), ইউসুফের ছেলে জাহিদ হোসেন (৩৫) ও আব্দুস সালামের ছেলে মো. ইদ্রিস (১৯)।

অতিরিক্ত পুলিশ সুপার মঞ্জুরুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার পর হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুলের ২১ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে ওই ৬ জনকে অপহরণ করা হয়। শ্রমিক হিসেবে কাজ দেয়ার কথা বলে স্থানীয় এক ব্যক্তি অজ্ঞাত স্থানে নিয়ে তাদের জিম্মি করে রাখে। এরপর সাড়ে ১২টার পর থেকে ৫০ হাজার টাকা করে ৩ লাখ মুক্তিপণ দাবি করা হচ্ছে।

তিনি আরও জানান, অপহৃতদের উদ্ধার করতে জেলা পুলিশের সমন্বয়ে এপিবিএন পুলিশ তৎপরতা চালাচ্ছে।

 

এই বিভাগের সব খবর

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে উড়ন্ত সূচনা করেছে জার্মানী। অন্যদিকে পিছিয়ে পড়েও নেদারল্যান্ডসের সাথে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি রিমন বড়ুয়া প্রকাশ তেজু বড়ুয়াকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশ। রোববার (১৪ জুন) রাতে পটিয়া...

সর্বশেষ

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

চেয়ারম্যান বসানো নিয়ে চলমান অস্থিরতার মধ্যে এবার ইসলামী ব্যাংকের...

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...