রবিবার, ২১ জুন ২০২৬

ইরানের সাবেক উপ প্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড

- Advertisement -
Single page 1st Paragraph

বৃটেনের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়েে ইরান  তাদের সাবেক এক উপপ্রতিরক্ষামন্ত্রীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে। তার নাম আলিরেজা আকবরি। ইরানের পাশাপাশি তার ব্রিটেনের নাগরিকত্ব রয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

শনিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইন জানিয়েছে, গত বুধবার আকবরির পরিবারকে ‘শেষবারের মতো’ তার সঙ্গে দেখা করতে কারাগারে যেতে বলা হয়। আকবরির স্ত্রী বলেছেন, আকবরিকে নির্জন কারাগারে স্থানান্তর করা হয়েছিল। তবে কবে ও কখন তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় তার বিস্তারিত জানানো হয়নি।

আকবরিকে ২০১৯ সালে যুক্তরাজ্যের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে গ্রেপ্তার করা হয়। যদিও তিনি এই অভিযোগ অস্বীকার করেছিলেন।

এর আগে গত বুধবার ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল, গুপ্তচরবৃত্তির দায়ে ইরানি-ব্রিটিশ নাগরিক আকবরিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার পর ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় বলেছিল, ইরানের কিছু অতি সংবেদনশীল কেন্দ্রে আকবরির প্রবেশাধিকার ছিল। তিনি ইরানে ব্রিটিশদের পক্ষে কাজ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ গুপ্তচর ছিলেন। আকবরি সব জেনেশুনেই শত্রুপক্ষকে তথ্য দিয়েছিলেন।

এদিকে, যুক্তরাজ্য ইরানের আদালতের ওই রায়কে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং অবিলম্বে তাকে মুক্তি দিতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছিল।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি তার মুক্তির আহ্বান জানিয়ে বলেছিলেন, ইরানকে অবশ্যই ব্রিটিশ-ইরানি নাগরিক আকবরির ফাঁসি কার্যকর করা বন্ধ করতে হবে এবং অবিলম্বে মুক্তি দিতে হবে। এটি বর্বর শাসনব্যবস্থার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কাজ, যা মানবজীবনের প্রতি সম্পূর্ণ অবজ্ঞা করা।

এ ছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছিল, আমাদের অগ্রাধিকার হলো অবিলম্বে তার মুক্তি নিশ্চিত করা। আমরা আমাদের পররাষ্ট্র দূতকে তার সঙ্গে দেখা করতে দেওয়ার আহ্বান ইরানের কাছে পুনর্ব্যক্ত করেছি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আলিরেজা আকবরি ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলি শামখানির ঘনিষ্ঠ মিত্র ছিলেন। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ সহযোগী শামখানি ১৯৯৭ থেকে ২০০৫ সাল পর্যন্ত দেশটির প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। তখন আকবরি তার ডেপুটি ছিলেন। ১৯৮০-এর দশকে ইরান-ইরাক যুদ্ধের সময়ও শামখানির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন আকবরি।

এই বিভাগের সব খবর

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা ও সংস্কৃতি চর্চার মাধ্যমে পারদর্শী হয়ে শক্তিশালী দেশ গড়ার আহ্বান জানিয়েছেন। ক্ষুদে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন,...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামে এক গৃহিনী মৃত্যবরন করেছে। শনিবার (২০ জুন) বিকাল সোয়া ৫টার...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) উপজেলার ফটিকছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর...

সর্বশেষ

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়, গান, বাজনা...

খাগড়াছড়িতে নারিকেল গাছ ভেঙে পড়ে নারীর মৃত্যু

খাগাড়ছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙ্গিনায় থাকা শুকনো নারিকেল গাছ ভেঙে...

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধাসহ দুই জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে পৃথক দুই স্থান থেকে দুইজনের গলায় ফাঁস লাগানোর...

চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান তৈরি করতে হবে

চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’। শনিবার...

কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগলের ছানাকে...

ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৫

ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি ঘোষণার মাত্র...