বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

সন্দ্বীপ সনাতনী শিক্ষার্থী কল্যাণ পরিষদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপ সনাতনী শিক্ষার্থী কল্যান পরিষদের পক্ষ থেকে ২০২২ সালে এসএসসি ও সনাতনী মেধাবৃত্তি পরীক্ষায় উর্ত্তীর্ন শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে।

সন্দ্বীপ সনাতনী শিক্ষার্থী কল্যান পরিষদের উদ্যোগে ও সার্বজনীন শ্রী শ্রী সত্য নারায়ন ধাম পরিচালনা পরিষদের সার্বিক তত্বাবধানে এ বৃত্তি প্রদান করা হয়েছে।

শুক্রবার(১৩ জানুয়ারী) মুছাপুরস্থ শ্রী শ্রী সত্য নারায়ন ধামে অনুষ্ঠিত এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে বৃত্তি প্রাপ্ত ১৭ জন, সন্মাননা প্রাপ্ত ১১৭ জন সহ সর্বমোট ১৩৪ জন শিক্ষার্থীকে এ সন্মাননা ও পুরস্কার প্রদান করা হয়েছে।

সংগঠনের পৃষ্ঠপোষক যতন দাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সন্মানীত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাষ্টার গৌরাঙ্গ নন্দী,মাষ্টার গোপাল চন্দ্র দাস, মাষ্টার বিষ্ণুপদ রায়, মাষ্টার মাধব চন্দ্র রায়,সাবেক ব্যাংকার বাদল সাহা,শংকর সাহা, বিশিষ্ট সংগঠক অনাদী বরন চক্রবর্তী, সাংবাদিক বাদল রায় স্বাধীন, মাষ্টার উৎপল কান্তি রায়, মাষ্টার বিধান চন্দ্র দাস,মাষ্টার রনজিত কুমার শীল প্রমুখ।

সংগঠনের সমন্বয়কারী প্রভাষক অমিত রায় এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত সভায় সভা সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য সবুজ মজুমদার।

সভায় বক্তারা বলেন সনাতনী সম্প্রদায়ের অনেকগুলো সংগঠন থাকলেও শিক্ষার্থীদের কল্যানে কাজ করছে একমাত্র এই সংগঠনটি। তারা প্রকৃত পক্ষে সমাজ পরিবর্তনের জন্য আগামী প্রজন্মকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করার কাজ করে যাচ্ছে। তাদের এ মহতি কর্মকান্ডে সকলে পৃষ্ঠপোষকতা করে এই ধারাবাহিকতা বজায় রাখতে সহযোগিতা করা উচিত। আমরা এ সংগঠনের উত্তরোত্তর অগ্রগতি ও সাফল্য কামনা করছি।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ৮ জনের মৃত্যু হয়েছে। ৮ জনের মধ্যে সাতজনই শিশু। সবাই একটি মাদ্রাসার...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার দুপুর তিনটা থেকে বাস চলাচল...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের তারকা চিহ্নিত সংসদ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম...

চট্টগ্রামে বৃষ্টিতে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে টানা ভারি বৃষ্টির মধ্যে দুটি জায়গায় পাহাড় ধসে...

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...