বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬

রামগড়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তথ্য অফিসের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা

- Advertisement -
Single page 1st Paragraph

১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন উপলক্ষে ১২ জানুয়ারী বৃহস্পতিবার রামগড় তথ্য অফিসের আয়োজনে  রামগড় উপজেলার সোনাইআগা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনাসভা ও পুরস্কার বিতরণ করা হয়।

রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. বেলায়েত হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব কুমার কর, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু ইউসুফ, স্কুলের প্রধান শিক্ষক ম্রাগ্য মগ, সহকারী শিক্ষকবৃন্দ,বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতিসহ স্থানীয় ব্যক্তিবর্গ। প্রথম থেকে অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রীদের দুটি বিভাগে ভাগ করে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বিষয়ে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরবর্তীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বিষয়ে আলোচনাসভা এবং চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহনকারীদের মাঝে কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনীসহ বঙ্গবন্ধুর জীবনভিত্তিক বই ও সনদ বিতরন করা হয়। পরবর্তীতে ছাত্র-ছাত্রীদের কে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন বিষয়ক প্রামাণ্যচিত্র “স্বাধীন বাংলায় ফিরে এলেন বঙ্গবন্ধু” প্রদর্শন করা হয়।

এছাড়াও বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস -২০২৩ উদযাপন উপলক্ষে মাটিরাঙ্গা, মানিকছড়ি, গুইমার,লক্ষ্মীছড়ি উপজেলায় চলচ্চিত্র প্রদর্শন এবং পোস্টার বিতরণ করা হয়।

এই বিভাগের সব খবর

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে ৮ জনের মৃত্যু হয়েছে। ৮ জনের মধ্যে সাতজনই শিশু। সবাই একটি মাদ্রাসার...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে পড়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আজ বুধবার দুপুর তিনটা থেকে বাস চলাচল...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।’ আজ বুধবার বিকেলে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের তারকা চিহ্নিত সংসদ...

সর্বশেষ

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড় ধস, ৮ জনের মৃত্যু

টানা বর্ষণের মধ্যে কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরে আবারও পাহাড়...

বান্দরবানের সঙ্গে চট্টগ্রাম-ঢাকা-কক্সবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

ভারী বর্ষণে জেলার লাল ব্রিজ এলাকায় পাহাড়ের মাটি ধসে...

রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম সমাধানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও দ্রুততম...

চট্টগ্রামে বৃষ্টিতে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু

চট্টগ্রামে টানা ভারি বৃষ্টির মধ্যে দুটি জায়গায় পাহাড় ধসে...

বৃষ্টিতে সড়ক তলিয়ে সাজেকে আটকা পড়েছে ৬০০ পর্যটক

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালী পর্যটককেন্দ্রে প্রায় ৬ শতাধিক...

পার্বত্য অঞ্চলে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে ভূমি প্রতিমন্ত্রীর নির্দেশ

কয়েকদিনের অবিরাম বর্ষণে চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রামের তিন জেলায়...