শনিবার, ১১ জুলাই ২০২৬

নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত বিপ্লব বড়ুয়া

- Advertisement -
Single page 1st Paragraph

আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে মাধ্যমে দ্বিতীয়বারের মত দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় বিপ্লব বড়ুয়াকে সংবর্ধনা দিয়েছে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের পুরাতন রেল স্টেশন চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবার্ধনা অনুষ্ঠানে বিপ্লব বড়ুয়া বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, আমাকে যে সম্মান, ভালোবাসা দেখিয়ে তিনি চট্টগ্রামের মানুষের প্রতিও সন্মান দেখিয়েছেন। আওয়ামী লীগের জাতীয় নেতৃত্বে আমার মতো একজন নগণ্য মানুষকে তিনি দ্বিতীয়বার দপ্তর সম্পাদক করেছেন।’

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের ভালোবাসায় আমি অভিভূত ও আনন্দিত। আমার মত একজন ক্ষুদ্র কর্মীকে চট্টগ্রাম শহরে বরণ করেছেন। আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই।’

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগ দপ্তর সম্পাদক বলেন, আজকে রাষ্ট্রের বিরুদ্ধে, দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রকারিরা শুধু দেশে নয়, দেশের বাহিরে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে ব্যহত করতে চায়। আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা একে অপরের বিরুদ্ধে, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে নিজেদের শক্তির অপব্যবহার না করে আমরা যুদ্ধাপরারী, জঙ্গিবাদী ও সন্ত্রাসবাদী গোষ্ঠির বিরুদ্ধে আমাদের রাজনৈতিক ও সাংগঠনিক শক্তি ব্যয় করি।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পিয়ারুল ইসলাম, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজিজ, চট্রগ্রাাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাতকানিয়া পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হক চৌধুরী বাবুল, চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাইদী, বাঁশখালি উপজেলা চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালীব, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায় জলাবদ্ধতা কমাতে ১২ নম্বর খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। নিজস্ব অর্থায়ন ও ব্যবস্থাপনায় পরিচালিত...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাতকানিয়া ও বাঁশখালী উপজেলা। সেখানকার...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার অনুষ্ঠিতব্য চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় চট্টগ্রাম শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি...

সর্বশেষ

শাহ আমানতের রানওয়ের জলাবদ্ধতা নিরসনে খাল খনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে ও আশপাশের এলাকায়...

চট্টগ্রামে সাড়ে ৪ লাখ মানুষ পানিবন্দি

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম জেলার অন্তত সাড়ে...

চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বৈরী আবহাওয়া ও বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামীকাল শনিবার...

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় সৃষ্ট চট্টগ্রাম...

চট্টগ্রাম-২ আসনে সারোয়ারের প্রার্থিতা বৈধ, শপথে আর বাধা নেই : হাইকোর্ট

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে জয়ী বিএনপির সারোয়ার আলমগীরের...

কাপ্তাইয়ে পাহাড় ধসে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে যান চলাচল বন্ধ

জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধসে...