শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬

বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে কাল

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের নবম আসরের চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে কাল । বন্দর নগরীতে শুরু হওয়া পর্বের প্রথম দিন দু’টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
দিনের প্রথম খেলায় মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। এ ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।
দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় লড়বে খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স। দু’টি ম্যাচই হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।
বিপিএলের শুরুতে ঢাকা পর্বে ২টি করে ম্যাচ খেলেছে চট্টগ্রাম-বরিশাল-খুলনা ও রংপুর। এরমধ্যে ১টি করে জয় পেয়েছে চট্টগ্রাম-বরিশাল ও রংপুর। ২ ম্যাচের দু’টিতেই হেরেছে খুলনা।
জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে মুখোমুখি হবে চট্টগ্রাম-বরিশাল। হার দিয়ে এবারের বিপিএল শুরু করলেও, নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রথম জয়ের দেখা পায় চট্টগ্রাম ও বরিশাল। দু’দলই নিজেদের প্রথম ম্যাচে মাশরাফি-মুশফিকের সিলেট স্ট্রাইকার্সের কাছে হারের স্বাদ পেয়েছিলো। চট্টগ্রাম ৮ উইকেটে ও বরিশাল ৬ উইকেটে হেরেছিলো।
নিজেদের দ্বিতীয় ম্যাচে খুলনা টাইগার্সকে ৯ উইকেটে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নেয় চট্টগ্রাম। প্রথমে ব্যাট করে পাকিস্তানের আজম খানের সেঞ্চুরিতে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৮ রান তুলেছিলো তামিম-সাব্বিরদের খুুলনা। এবারের বিপিএলের প্রথম সেঞ্চুরি তুলে ৫৮ বলে ১০৯ রানে অপরাজিত থাকেন আজম।
১৭৯ রান টার্গেট স্পর্শ করতে বেগ পেতে হয়নি চট্টগ্রামকে। দুই ওপেনার পাকিস্তানের উসমান খান ও নেদারল্যান্ডসের ম্যাক্স ও’দাউদ ১৪১ রানের উদ্বোধনী জুটি গড়েন। ও’দাউদ ৫৮ রানে থামলেও সেঞ্চুরি তুলে দলের জয় নিশ্চিত করেন উসমান। ৫৮ বলে অনবদ্য ১০৩ রান করেন তিনি।
এ দিকে মেহেদি হাসান মিরাজের অলরাউন্ড নৈপুন্যে নিজেদের দ্বিতীয় ম্যাচে রংপুর রাইডার্সকে ৬ উইকেটে হারায় সাকিব-মাহমুদুল্লাহর বরিশাল। পাকিস্তানের শোয়েব মালিকের অপরাজিত ৫৪ ও ওপেনার রনি তালুকদারের ৪০ রানের কল্যাণে ৭ উইকেটে ১৫৮ রান করে রংপুর।
জবাবে আফগানিস্তানের ইব্রাহিম জাদরানের ৫২ ও মিরাজের ৪৩ রানে প্রথম জয় পায় বরিশাল। বল হাতে ২১ রানে ২ উইকেট নেন মিরাজ।
জয় দিয়ে এবারের বিপিএল শুরু করেছিলো রংপুর। বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩৪ রানে হারিয়েছিলো তারা। ওপেনার রনির বিধ্বংসী ব্যাটিংয়ের সুবাদে রংপুর ৫ উইকেটে ১৭৬ রানের পুঁজি পায় । ৩১ বলে ১১টি চার ও ১টি ছক্কায় ৬৭ রানের বিধ্বংসী ইনিংস খেলেন রনি।
১৭৭ রানের টার্গেটে খেলতে নেমে ব্যর্থ হন কুমিল্লার ব্যাটাররা। সর্বোচ্চ ৩৫ রানের ইনিংস খেলেন অধিনায়ক ইমরুল কায়েস। এছাড়া আর কোন ব্যাটারই সুবিধা করতে পারেননি।
ফলে নিজেদের দ্বিতীয় ম্যাচেই প্রথম হার স্বাদ পায় রংপুর। বরিশালের কাছে ৬ উইকেটে হারে তারা।
এবারের আসরে ভালো শুরু করতে পারেনি খুলনা। প্রথম ম্যাচে ঢাকা ডমিনেটর্সের কাছে ৬ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে চট্টগ্রামের কাছে ৯ উইকেটে হারে তারা। দুই হারের স্মৃতি ভুলে চট্টগ্রামের মাটিতে ঘুড়ে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে খুলনা।
চট্টগ্রাম পর্বে বিপিএলের ১২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০ জানুয়ারি শেষ হবে চট্টগ্রাম পর্ব।
চট্টগ্রাম পর্বের সূচি:
১৩ জানুয়ারি- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স- ফরচুন বরিশাল, ভেন্যু – চট্টগ্রাম, দুপুর ২:০০
১৩ জানুয়ারি- খুলনা টাইগার্স- রংপুর রাইডার্স, ভেন্যু – চট্টগ্রাম, সন্ধ্যা ৭:০০
১৪ জানুয়ারি- কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ফরচুন বরিশাল, ভেন্যু – চট্টগ্রাম, দুপুর ১:৩০
১৪ জানুয়ারি- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-ঢাকা ডোমিনেটর্স, ভেন্যু – চট্টগ্রাম, সন্ধ্যা ৬:৩০
১৬ জানুয়ারি- ঢাকা ডোমিনেটর্স-সিলেট স্ট্রাইকার্স, ভেন্যু -চট্টগ্রাম, দুপুর ১:৩০
১৬ জানুয়ারি- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ভেন্যু – চট্টগ্রাম, সন্ধ্যা ৬:৩০
১৭ জানুয়ারি- খুলনা টাইগার্স- রংপুর রাইডার্স, ভেন্যু – চট্টগ্রাম, দুপুর ১:৩০
১৭ জানুয়ারি- কুমিল্লা ভিক্টোরিয়ান্স- সিলেট স্ট্রাইকার্স, ভেন্যু – চট্টগ্রাম, সন্ধ্যা ৬:৩০
১৯ জানুয়ারি- কুমিল্লা ভিক্টোরিয়ান্স- ঢাকা ডোমিনেটর্স, ভেন্যু – চট্টগ্রাম, দুপুর ১:৩০
১৯ জানুয়ারি- ফরচুন বরিশাল- রংপুর রাইডার্স, ভেন্যু – চট্টগ্রাম, সন্ধ্যা ৬:৩০
২০ জানুয়ারি- চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স, ভেন্যু – চট্টগ্রাম, দুপুর ২:০০
২০ জানুয়ারি- ঢাকা ডোমিনেটর্স-ফরচুন বরিশাল, ভেন্যু -চট্টগ্রাম, সন্ধ্যা- ৭:০০

এই বিভাগের সব খবর

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ। তিনি বলেন, ‘ইরান-মার্কিন যুদ্ধের কারণে আমদানিকৃত এলএনজির (লিক্যুইফায়েড...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু চ্যালেঞ্জ’ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট স্বাগতিক সিঙ্গাপুর ছাড়াও অংশ নেবে ব্রাজিল, জাপান ও প্যারাগুয়ে। বার্তা সংস্থা এএফপিকে...

সর্বশেষ

১৭ বছরের ভুল জ্বালানি নীতির কারণে ভুগছে চট্টগ্রাম: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রামে চলমান গ্যাস সংকট শিগগিরই  কেটে যাবে বলে আশা...

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনো স্লোগান নয়, পরিকল্পনা : প্রধানমন্ত্রী

২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার...

নভেম্বরে আন্তর্জাতিক টুর্নামেন্টে মুখোমুখি ব্রাজিল-জাপান

চার দল নিয়ে আগামী নভেম্বরে সিঙ্গাপুরে অনুষ্ঠেয় ‘মিজুহো ব্লু...

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ১ বিলিয়ন ডলারের চুক্তি সই

রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের...

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি আর যাতে মাথাচাড়া...

ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি : আইরিন খান

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন জুবাইদা খান বলেছেন,...